কমলগঞ্জে লিচু ও টাকার লোভ দেখিয়ে শিশু স্কুলছাত্রীকে ধর্ষণ : অভিযুক্ত ফুফা আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে লিচু ও টাকার লোভ দেখিয়ে শিশু স্কুলছাত্রীকে ধর্ষণ : অভিযুক্ত ফুফা আটক

  • বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের সীমান্তবর্তী পাত্রখোলা চা বাগানের হাজারীবাগে ৯ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এঘটনায় থানায় মামলা হলে পুলিশ অভিযুক্ত মো. হানিফ (৫৮) কে গ্রেফতার করেছে। অভিযুক্ত হানিফ ওই শিশুর ফুফা বলে জানা গেছে।

এ ঘটনায় থানায় মামলা হলে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষিত শিশুটি বর্তমানে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার (১৭ মে) বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার দিকে হাজারিবাগ প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণিতে পড়ুয়া (৯ ) বছরের ওই শিশুটি প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে মো. হানিফ (৫৮) তাকে লিচু ও টাকা দেওয়ার লোভ দেখিয়ে পাশের একটি লেবু বাগানের একটি ঘরে নিয়ে জোরপূর্ব্বক ধর্ষণ করে। বাড়িতে গিয়ে শিশুটি অসুস্থ হয়ে পড়ে এবং পরিবারের লোকজনকে সব খুলে বলে। এসময় সে মেয়েটিকে ২০টি টাকাও দেয়। পরে মেয়েটি বাড়িতে গিয়ে এ ঘটনা বললে তার আত্মীয়-স্বজনরা তাকে নিয়ে কমলগঞ্জ থানায় রাত ৯টায় গিয়ে অভিযোগ দায়ের করেন। কমলগঞ্জ থানা পুলিশ আসামি হানিফকে বুধবার রাতেই পুলিশ শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এলাকা থেকে গ্রেফতার করে।

Manual8 Ad Code

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পুলিশ পরিদর্শক (এসআই) অনিক রঞ্জন দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামি মো. হানিফকে বুধবার রাত সাড়ে ১০টায় শ্রীমঙ্গল রেল স্টেশন থেকে গ্রেফতার করেছেন। সে স্টেশনে গিয়ে চট্রগ্রামের টিকেট কেটে পালিয়ে যেতে চেয়েছিল।

Manual7 Ad Code

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নির্যাতিতা শিশুর পিতা মঞ্জুর আহমদ বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত অভিযুক্ত ধর্ষককে বৃহস্পতিবার মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!