বড়লেখায় ২টি মায়া হরিণের চামড়া উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

বড়লেখায় ২টি মায়া হরিণের চামড়া উদ্ধার

  • সোমবার, ২৪ আগস্ট, ২০২০

Manual6 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual3 Ad Code

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অভিযান চালিয়ে দুটি মায়া হরিণের চামড়া উদ্ধার করা হয়েছে।

Manual4 Ad Code

রোববার দুপুরে পৌরশহরের গাজীটেকা এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান অভিযান চালিয়ে ওই দুটি হরিণের চামড়া উদ্ধার করেন।

Manual7 Ad Code

এ সময় মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের কর্মকর্তা ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে বন্যপ্রাণী বিভাগ সংশ্লিষ্ট আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছে। চামড়া দুটির বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে জানা গেছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের বড়লেখা রেঞ্জের অতিরিক্ত দায়িত্বে থাকা রেঞ্জ কর্মকর্তা জুলহাস উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন্যপ্রাণী বিভাগ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনওকে নিয়ে অভিযান চালায়।

Manual1 Ad Code

অভিযানকালে সাইদুল ইসলাম ও ফখরুল ইসলামের বাড়ির মধ্যবর্তী স্থান থেকে দুটি মায়া হরিণের অবৈধ চামড়া উদ্ধার করা হয়।

এগুলো ৩-৪ মাস আগের ছাঁটানো বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত চামড়াগুলো বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ জব্দ করেছে। এ ব্যাপারে মৌলভীবাজার বন্যপ্রাণী আদালতে মামলা দেয়া হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!