কুলাউড়ায় ০৪ চোরাই গরুসহ চোর আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় ০৪ চোরাই গরুসহ চোর আটক

  • বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

Manual4 Ad Code
এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে চারটি (০৪) চোরাই গরুসহ ছয়ফুল মিয়া(৫০) নামে একজনকে আটক করা হয়েছে। গতকাল (২৪ মে) কুলাউড়া থানাধীন হাশিমপুর এলাকায় আটককৃত ছয়ফুল মিয়ার বসতবাড়িতে অভিযান পরিচালনা করে চোরাই গরুসহ তাকে আটক করা হয়।
গোপন সংবাদের পুলিশ জানতে পারে ১৩ নং কর্মধা ইউনিয়নের হাশিমপুর গ্রামে জনৈক ছয়ফুল মিয়ার বাড়ির গোয়ালঘরে ০৪ টি চোরাই গরু রয়েছে।  পরবর্তীতে বুধবার বিকেলে কুলাউড়া থানার এসআই সুজন তালুকদার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে ০৪ টি গরু জব্দ করে।
আটককৃত ছয়ফুল মিয়া এই ০৪ টি গরুর মালিকানা সংক্রান্ত কোন সঠিক তথ্য দিতে পারেনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাতক এক আসামির যোগসাজশে গরুগুলো চুরি করে আনা হয়েছিল মর্মে সে স্বীকার করে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, চোরাই গরুগুলোর প্রকৃত মালিক এখনো পাওয়া যায়নি। কেউ মালিকানা দাবি করলে আইনানুগ প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় আটককৃত ছয়ফুল মিয়াসহ পলাতক এক আসামির বিরুদ্ধে কুলাউড়া থানায় পেনাল কোডের ৪১১/১০৯ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!