নিরাপদ মাতৃত্ব দিবস: কমলগঞ্জে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ১৬ ব্যাংকের প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ : ৪০ কৃষক পেলেন ৭৫ লাখ টাকার চেক শিক্ষার্থীদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখালেন এমপি মাহফুজা সিদ্দিকা অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন চিলমারীর পিআইও অফিসের কর্মচারী কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার : এমপি লুনা ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন বড়লেখায় জাতীয় মৎস্য পক্ষে র‌্যালি আলোচনা সভা ও সম্মাননা প্রদান কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২ ছাতকে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত .

নিরাপদ মাতৃত্ব দিবস: কমলগঞ্জে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা প্রদান

  • মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

Manual3 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি::

Manual1 Ad Code

‘গর্ভকালে চার বার সেবা গ্রহণ করি, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ মাতৃত্ব দিবস-২০২৩ উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসবা প্রদান করা হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা সীমান্তিক এর বাস্তবায়নে এবং সোশ্যাল মার্কেটিং কোম্পানী ও ইউএসএআইডি এর সহযোগিতায় সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলার আলীনগর চা বাগানে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা প্রদানের আনুষ্টানিক উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম, মাহবুবুল আলম ভুঁইয়া।

সীমান্তের উপজেলা সুপারভাইজার সোমা দত্তের সঞ্চালনায় স্বাস্থ্যসেবা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাব উপস্থিত ছিলেন আলীনগর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মামুনুর রশীদ, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর দুলাল মিয়া। অনুষ্ঠানে অর্ধশতাধিক গর্ভবতী মায়েদের ওজন, প্রেসারসহ প্রাথমিক পরীক্ষাসহ প্রাথমিক স্বাস্থ্যরেসবা প্রদান করা হয়।

Manual4 Ad Code

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম, মাহবুবুল আলম ভুঁইয়া বলেন, গর্ভবতী মায়েদের ঝুঁকি রোধে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার কোন বিকল্প নেই। তাছাড়া প্রেসার, ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিয়মিত হাঁটাচলা, শাকসবজিসহ স্বাস্থ্যকর খাবার গ্রহণ প্রয়োজন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!