কমলগঞ্জে এসএসসি পরীক্ষার্থী ছুরিকাঘাতের ঘটনায় আাটক ১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ কুড়িগ্রামে মাতৃ নবজাতক শিশ কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সিলেট–গোবিন্দগঞ্জ সড়কে ২২ কোটি টাকার কাজে ধীরগতি  অনিয়মের অভিযোগ কুলাউড়ায় মাসব্যাপী বানিজ্য মেলা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী সমিতি : মেলা বন্ধের দাবিতে জরুরি সভা কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি

কমলগঞ্জে এসএসসি পরীক্ষার্থী ছুরিকাঘাতের ঘটনায় আাটক ১

  • বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনরে এসএসসি পরীক্ষার্থী মো: ইউসুফ আলী (১৭) দুবৃত্তদের হাতে ছুরিকাঘাত করার ঘটনায় দায়েরকৃত মামলায় মোঃ মান্না আহমদ (১৮) নামে একজনকে থানা পুলিশ একজনকে আটক করেছে। আহত পরীক্ষার্থী ইউসুফ কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

Manual3 Ad Code

গত রোববার এসএসসি পরীক্ষা শেষে শমশেরনগর এএটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে বের হওয়ামাত্র তেলিবিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো: ইউসুফ আলী (১৭) কে দুর্বত্তরা ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। মারাত্মকভাবে আহত ইউসুফকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এটিএম উচ্চ বিদ্যালয় ও তেলিবিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিরোধকে কেন্দ্র করে এ ঘটনার সুত্রপাত বলে জানা গেছে।

Manual1 Ad Code

উল্লেখ্য, গত রোববার দুপুরে শমশেরনগর বাজারে কালিমন্দিরের পাশে মেইনরোডে শত শত মানুষের চোখের সামনে এ ঘটনা ঘটে। আহত ইউসুফ (১৭) কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জবপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে। সে চলতি বছর তেলিবিল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে। আহত মো. ইউসুফব আলীর বাবা জহির উদ্দিন এ ঘটনায় গত ২৯ মে কমলগঞ্জ থানায় ৫ জনের নাম উল্লেখ করে ও আরো ৭/৮ জন অজ্ঞাতনামাসহ একটি মামলা দায়ের করেন। এ মামলার তিন নং আসামি মোঃ মান্না আহমদ (১৮)কে পুলিশ আটক করে। দায়ের করা মামলা আসামিরা হলেন মোঃ শাহরিয়ার (১৮) মোঃ তানভির আহমদ (১৭), মোঃ মান্না আহমদ (১৮), শাকিল আহমদ (১৮) মোঃ ইফতি (২০)।

এই বিষয় শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) শামিম আকনজি বলেন, শমশেরনগরে এসএসসি পরীক্ষার্থী ছুরিকাঘাতের ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। এ মামলায় এজাহারভূক্ত একজনকে আটক করা হয়েছ্ েএবয় বাকীদের আটক করার জন্য পুলিশ তৎপর রয়েছে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews