কমলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালী ও আলোচনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ

কমলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালী ও আলোচনা

  • সোমবার, ৫ জুন, ২০২৩

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: “প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে” এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে পাহাড় রক্ষা ও পরিবেশ উন্নয়ন সোসাইটি কমলগঞ্জ শাখার আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। পরে উপজেলা পরিষদের সম্মুখে পাহাড় রক্ষা ও পরিবেশ উন্নয়ন সোসাইটির সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মো: আনোয়ার হোসেন।

Manual3 Ad Code

কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সহকারী অধ্যাপক সেলিম আহমদ চৌধুরী, প্রভাষক শাহরিয়ার জেবিন, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ, কমলগঞ্জ প্রেসক্লাবের দফতর সম্পাদক আর কে সোমেন, ধলাই খেলাঘর এর সাধারণ সম্পাদক পদ্ম কুমার চন্দ, পাহাড় রক্ষা ও পরিবেশ উন্নয়ন সোসাইটির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!