কুলাউড়ায় সিলেট বিভাগীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার উদ্বোধন  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় সিলেট বিভাগীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার উদ্বোধন 

  • সোমবার, ৫ জুন, ২০২৩

Manual7 Ad Code
এইবেলা, কুলাউড়া :: কুলাউড়ার ভাটেরায় হরিপুর লতিফিয়া সাত্তার-সামেলা হাফিজিয়া ইবতেদায়ী মাদরাসা এতিমখানার আয়োজনে  সিলেট বিভাগীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৩ এর  উদ্বোধন হয়েছে।
 (০৫ জুন) সোমবার  দুপুরে মাদরাসা হল রুমে মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি হাজী আব্দুস ছমেদ সিদ্দিকীর সভাপতিত্বে ও মাদরাসার প্রধান শিক্ষক মুজিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন সাবেক এমপি এম এম শাহীন।
কোরআনের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, ‘আল-কোরআনের শিক্ষাই আলোকিত সমাজ উপহার দিতে পারে। মহাগ্রন্থ আল-কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মানবতার মুক্তিদূত বিশ্বনবী হযরত মুহাম্মদের (সা.) ওপর নাজিলকৃত সর্বশ্রেষ্ঠ মোজেজা। সমাজ-জাতি ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করতে হলে কোরআনের সুমহান শিক্ষা সর্বত্র ছড়িয়ে দিতে হবে। তথ্যপ্রযুক্তির প্রসারের এই যুগে তরুণ প্রজন্মকে কোরআনমুখী করতে কোরআনভিত্তিক প্রতিযোগিতার বিকল্প নেই। এ ক্ষেত্রে  হিফজুল কোরআন প্রতিযোগিতা একটি মহতী উদ্যোগ। তিনি আরও বলেন, হযরত ছাহেব কিবলা ফুলতলী(রহঃ) এই বাংলার জমিনে পবিত্র মহাগ্রন্থ আল-কোরআনের যে খেদমত করে গেছেন তা অতুলনীয়।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী আব্দুল কুদ্দুস সিদ্দিকী রিপন, হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফিজ হিফজুর রহমান সিদ্দিকী, বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান টুটু, সাপ্তাহিক মানব ঠিকানার ভারপ্রাপ্ত সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, কুলাউড়া সাংবাদিক সমিতির সভাপতি মোঃ নাজমুল ইসলাম, প্রেসক্লাব কুলাউড়ার সহ-সাংগঠনিক জসীম চৌধুরী, কুলাউড়া উপজেলা  তালামীযের সভাপতি ইসমাইল হাসান শাকিল, সাবেক ইউপি সদস্য সাইফুর রহমান সিদ্দিকী, বাহরাইন প্রবাসী নজরুল ইসলাম সিদ্দিকী, বিশিষ্ট সমাজসেবক রেজাউল করিম তারা, খছরু মিয়া সিদ্দিকী, হাবিবুর রহমান সিদ্দিকী দুদু, জামাল উদ্দীন সিদ্দিকী, সাইম উদ্দীন সিদ্দিকী, জাহেদ আহমদ সিদ্দিকী প্রমুখ।
উল্লেখ্য, হিফজুল কোরআন প্রতিযোগিতায় সিলেট বিভাগের ১৫৬  জন কোরআনে হাফেজ অংশগ্রহণ করেছেন। বিচারকের দ্বায়িত্ব পালন করছেন  ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ড সিলেট মহানগরীর সভাপতি হাফিজ মাওলানা আব্দুল মুক্তাদির, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা ফয়েজ আহমদ, ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদরাসা’র সিনিয়র শিক্ষক হাফিজ আশরাফ হোসাইন খান, জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলূম হামিদনগর বরুণা মাদরাসা’র প্রধান শিক্ষক হাফিজ মাওলানা উবায়দুল হক প্রমূখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!