কমলগঞ্জে ডিবির অভিযানে ৬২ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে ডিবির অভিযানে ৬২ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

  • সোমবার, ৫ জুন, ২০২৩

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে জেলা গোয়েন্দা শাখা ডিবির বিশেষ অভিযানে ৬২ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসীকে আটক করা হয়। গত রোববার দিবাগত রাত সাড়ে ১২ ঘটিকার সময় কমলগঞ্জ পৌর এলাকা চন্ডিপুর গ্রামে ডিবি পুলিশের অভিয়ানে মাজহারুল ইসলাম মারুফ (৩৪), কান্ত মিয়া (৪০) সাজু আহমেদ রাজু (৩৪) নামে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত আসামিরা দীর্ঘদিন যাবত কমলগঞ্জ থানা এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানায় জেলা গোয়েন্দা পুলিশ।

Manual7 Ad Code

জেলা গোয়েন্দ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১২টার সময় এএসআই শাহাবুদ্দিনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম কমলগঞ্জ পৌর এলাকার ৫নং ওয়ার্ডের চন্ডিপুর গ্রামে আটককৃত মাজহারুল ইসলাম মারুফের বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় ঘটনাস্থল থেকে আসামি মো. মাজহারুল ইসলাম মারুফ (৩৪) এর দেহ তল্লাশী করে তার পরিহিত লুঙ্গির কোছার বাম পাশ হতে একটি লাল রংয়ের পলিথিনে মোড়ানো ৪০ পিস কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট, কান্ত মিয়া (৪০) এর দেহ তল্লাশী করে একটি লাল রংয়ের পলিথিনে মোড়ানো ১২ পিছ ও সাজু আহমদ ওরফে রাজু (৩৪) এর দেহ তল্লাশী করে তার পরিহিত ট্রাউজার এর বাম পাশের পকেট থেকে ১০ পিছ কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট সহ ৬২ পিস কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এই সময় ৪নং পলাতক আসামী মো: আহামদ খান, পুলিশের সাথে ধস্তাধস্তি করে সুকৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

Manual3 Ad Code

পুলিশ জানায়, কমলগঞ্জ পৌর এলাকার দক্ষিণ কুমড়া কাপন গ্রামের মৃত আলী বদর খান এর ছেলে মো. আহামদ খান দীর্ঘদিন যাবত ইয়াবা ও মাদক ব্যবসা করে আসছে। তারনামে এর আগেও কমলগঞ্জ থানায় একাধিক মাদক মামলা আছে। তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

Manual4 Ad Code

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!