কুলাউড়ায় বিদ্যুৎ বিভাগের অভিযান সংযোগ বিচ্ছিন্ন ৬ মামলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ছাতকে পুলিশের অভিযানে ৩ জন ইয়াবাসহ মোট ৭ আসামী আটক বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল

কুলাউড়ায় বিদ্যুৎ বিভাগের অভিযান সংযোগ বিচ্ছিন্ন ৬ মামলা

  • বুধবার, ৭ জুন, ২০২৩

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ায় এক সাড়াশী অভিযান চালিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। এসময় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করণসহ বকেয়া পাওনাদের বিরুদ্ধে ৬টি মামলা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সিলেট বিদ্যুৎ আদালতের বিউবো’র ম্যাজিস্ট্রেট, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আনোয়ারুল হক এর নেতৃত্বে মঙ্গলবার (৬ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান করা হয়।

Manual3 Ad Code

অভিযানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কুলাউড়া কার্যালয়ের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাসেল আহমাদ, সহকারী প্রকৌশলী পিয়াস দাশ, মো. আলাউদ্দিন এবং নুরুল আমীনসহ কুলাউড়া থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকার বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুতের অবৈধ সংযোগ রয়েছে এমন গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার অভিযান পরিচালনা করা হয়। এ সময় পৌর শহরের দক্ষিণবাজার, সাদেকপুর এবং উপজেলার ব্রাহ্মণবাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি অবৈধ বিদ্যুৎ সংযোগের অপরাধে তাদের বিরুদ্ধে বিদ্যুৎ আইনে ৬টি মামলা করা হয়।

Manual2 Ad Code

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কুলাউড়া কার্যালয়ের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাসেল আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারকারী এবং বকেয়া পাওনাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!