কুলাউড়ার মুরইছড়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৮ জন আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ার মুরইছড়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৮ জন আটক

  • বুধবার, ৭ জুন, ২০২৩

Manual3 Ad Code
এইবেলা, কুলাউড়া  :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব ফটিগুলি এলাকা থেকে বিজিবির বিশেষ টহল টিম ০৬ জুন মঙ্গলবার রাতে বিনা পাসপোর্টে ভারত হতে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করার দায়ে ০৮ জনকে আটক করেছে। বুধবার ০৭ জুন সকালে আটককৃতদের কুলাউড়া থানায় সোপর্দ করলে পুলিশ তাদের মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করেছে।
মুরইছড়া বিওপির নায়েব সুবেদারের মো. দেলোয়ার হোসেন জানান, ইউনিয়নের পূর্ব ফটিগুলি এলাকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের  খবর পেয়ে বিজিবি’র টহলদল তাদের আটক করে।
আটককৃতরা হলেন মোঃ আনারুল (৫২),  আলম মন্ডল (৫৮), মোঃ মামুন (২০),  মোঃ খোরশেদ (৩৫), মোঃ জনি (৩০), মোঃ আমদাদ (৩৭),  মোঃ পালো মালিথা (৪৫),  মনির মুন্সি (৪৮)। আটককৃতদের বাড়ি কুষ্টিয়া ও বাগেরহাট জেলায়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) রতন কুমার দেবনাথ জানান, গ্রেফতারকৃত আসামীদের  বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!