জয়চন্ডীতে নবারুণ আদর্শ বিদ্যাপীঠে সাবেক এমপি এমএম শাহীনকে সংর্বধনা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রতিযোগিতা অনুষ্ঠিত  কমলগঞ্জে চুরির অপবাদে বাঁধা হাত-পায়ে নির্মম নির্যাতন: ভাইরাল ভিডিও ঘিরে ক্ষোভ ছাতকে ৯৫ পিস ইয়াবাসহ আ’লীগ নেতা গ্রেপ্তার লন্ডন প্রবাসী কুলাউড়া কলেজের সাবেক জিএস রওশনের বিরুদ্ধে ফ্রান্স প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ শপথ নিয়েই শত কোটি টাকার অবকাঠামো উন্নয়ন প্রকল্প প্রস্তাব জমা দিলেন এমপি নাসির উদ্দিন কমলগঞ্জে প্রাথমিক শিক্ষার বেহাল দশা : বৃত্তি পরীক্ষায় অনিয়ম-অব্যবস্থাপনা কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন বড়লেখার ১৮ চা বাগানের অসচ্ছল শ্রমিকরা পাচ্ছে পৌনে ৪ কোটি টাকা বিশেষ ভাতা কুড়িগ্রামে নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার : হত্যার অভিযোগ পরিবারের বড়লেখায় অন্তঃসত্ত্বার আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, শাহজালাল ডায়াগনস্টিক সেন্টারের ব্যাখা ও দুঃখপ্রকাশ

জয়চন্ডীতে নবারুণ আদর্শ বিদ্যাপীঠে সাবেক এমপি এমএম শাহীনকে সংর্বধনা প্রদান

  • বুধবার, ৭ জুন, ২০২৩

Manual2 Ad Code
এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার জয়চন্ডী  ইউনিয়নের পুশাইনগর নবারুণ আদর্শ বিদ্যাপীঠ এর  উদ্যোগে সাবেক এমপি এম এম শাহীনকে সংর্বধনা প্রদান করা হয়েছে।  ০৭ জুন বুধবার  বিকালে  বিদ্যালয় হলরুমে এ  সংবর্ধনা দেওয়া হয়।
নবারুণ আদর্শ বিদ্যাপীঠ ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও যুবনেতা  মেহেদী হাছানের পরিচালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি,ঠিকানা গ্রুপ অব মিডিয়ার চেয়ারম্যান এম এম শাহীন। প্রধান অতিথি  তাঁর বক্তব্যে বলেন, রাজনীতিতে আসার পর প্রধান লক্ষ্য ছিলো উন্নয়নের পাশাপাশি  শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়া যায় সেভাবে কাজ করেছি। তিনি এমপি থাকাকালীন সময় কুলাউড়ায় সবচেয়ে বেশি  শিক্ষা প্রতিষ্টানের নতুন ভবন ণির্মান ও শিক্ষার্থীদের মেধাবী হিসেবে গড়ে তুলতে চেষ্টা চালিয়েছেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতকে  অনেক অগ্রাধিকার দিয়েছে। কিন্তু কুলাউড়ায় জনপ্রতিনিধি ব্যর্থতায় এ সুফল থেকে বঞ্চিত হচ্ছে।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ তফজ্জুল হোসেন তফই,বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান টুটু, প্রেসক্লাব  কুলাউড়ার সভাপতি মোঃ আজিজুল ইসলাম, জয়চন্ডী ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম,মুক্তিযোদ্ধা এরশাদ আলী, নবারুণ আদর্শ বিদ্যাপীঠ’র প্রধান শিক্ষক দিপক চন্দ্র দাস, কুলাউড়া সাংবাদিক সমিতির সভাপতি মোঃ নাজমুল ইসলাম,প্রেসক্লাব কুলাউড়ার সহ-সাংগঠনিক সম্পাদক জসীম চৌধুরী, নবারুণ আদর্শ বিদ্যাপীঠ ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক  ডাঃ পিংকু মোহন দাস, স্বেচ্ছাসেবক লীগ নেতা  আলাল মিয়া, যুবনেতা মুহিবুল ইসলাম, লুকুছ মিয়া, দক্ষিনা রঞ্জন দাস,  নুরুল ইসলাম, শিক্ষিকা বাবলি রানী দাস, দেবী রানী দত্ত,পান্না মিয়া, মহব্বত আলী প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!