আত্রাইয়ে ইঞ্জিন চালিত ভটভটি দূর্ঘটনায় চালক নিহত-আহত ৩ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আত্রাইয়ে ইঞ্জিন চালিত ভটভটি দূর্ঘটনায় চালক নিহত-আহত ৩

  • শনিবার, ১০ জুন, ২০২৩

Manual5 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:: নওগাঁর আত্রাইয়ে ভ্যানগাড়ীকে সাইড দিতে গিয়ে শ্যালো মেশিন চালিত ভটভটি উল্টে চালক নিহত হয়েছে। এ ঘটনায় তিনজন আহতের খবর পাওয়াগেছে।

শনিবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে নওগাঁ-নাটোর মহাসড়কের আত্রাই উপজেলার বিহারীপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত গাড়ীর চালক মাহাবুব (১৮) উপজেলার সোনাডাঙ্গা গ্রামের রুস্তম আলীর ছেলে। আহতরা হলেন উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের সখিমুদ্দিনের ছেলে রহিদুল(৪৫) সদুপুর গ্রামের মৃত আদেশ আলীর ছেলে মোফাজ্জল(৫০) এবং দিঘা গ্রামের এমদাদুল হকের ছেলে রাসেল (২০)।

Manual4 Ad Code

এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী আমানুল্লা ফারুক বাচ্চু জানায়, গাড়িটি মালামাল নিয়ে কাশিয়াবাড়ী হাটে উদ্দেশ্যে যাচ্ছিলেন। গাড়িটি নওগাঁ-নাটোর মহাসড়কের আত্রাই উপজেলার বিহারীপুর নামক স্থানে চার মাথার মোড়ে অপর দুই দিক থেকে ভ্যানগাড়ী আসায় তাদের সাইড দিতেগিয়ে অতিরিক্ত বাঁক হওয়ায় ভটভটি গাড়ী উল্টে যায়। এতে ঘটনাস্থলে গাড়ীর চালক মাহাবুব মারা যায় এবং ৩জন আহত হয়।

Manual2 Ad Code

এ ব্যাপারে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার বুসরা জানান, মাহাবুবকে মৃত অবস্থায় পেয়েছি। আহত তিনজনের মধ্যে রাসেল ও মোফাজ্জল চিকিৎসাধীন রয়েছেন। রহিদুলের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Manual4 Ad Code

এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। বিষয়টি দুঃখজনক। বিষয়টি নিয়ে অবজারভেশন চলছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!