কুলাউড়ায় পূজা উদযাপন পরিষদের আয়োজনে গীতা প্রতিযোগিতা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় পূজা উদযাপন পরিষদের আয়োজনে গীতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • শনিবার, ১০ জুন, ২০২৩

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া :: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি সারা দেশব্যাপী শ্রীমদ্ভাগবত গীতা প্রতিযোগিতার আয়োজন করেছে। কেন্দ্রীয় কমিটির কর্মসূচি অংশ হিসেবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা কমিটি কর্তৃক কুলাউড়া কেন্দ্রীয় কালিবাড়ি নাট মন্দির প্রাঙ্গনে শনিবার (১০ জুন) সকালে দিনব্যাপি শ্রীমদ্ভাগবত গীতা প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার আহবায়ক ডা. অরুণাভ দে।

Manual2 Ad Code

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সদস্য সচিব অজয় দাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও সিনিয়র সাংবাদিক শ্রী সুশীল সেনগুপ্ত।

Manual8 Ad Code

শ্রীমদ্ভাগবত গীতা প্রতিযোগিতায় বিচারকের দ্বায়িত্ব পালন করেন ড. রজত কান্তি ভট্টাচার্য্য, শ্রী সুদীপ কুমার চৌধুরী, শ্রী রামকৃষ্ণ ভট্টাচার্য্য, শ্রী মলয় পাল।

Manual6 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী গৌরা দে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার নেতৃবৃন্দ শ্রী রতœজিৎ ভট্টাচার্য্য, অশোক কুমার ধর, বিচিত্র দে, বিষ্ণুপদ দে, স্বপন কুমার দেব রতন, সত্যজিৎ ভট্টাচার্য্য, সত্যজিৎ পাল, সুজিত দে, সুজিত দেব, নৃপেন্দ্র পাল, বাদল শুক্লবৈদ্য, প্রশান্ত দত্ত, বিকাশ চন্দ প্রমুখ।

এছাড়া বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ শতাধিক ভক্তমন্ডলী ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। পরে মহা প্রসাদ বিতরণ ও বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষনা করা হয়।

উল্লেখ্য, তৃতীয় থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ‘ক’ গ্রুপে ২১ জন এবং ৮ম শ্রেণি হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ‘খ’ গ্রুপে ২৪ জনসহ মোট ৪৬ জন কোমলমতি শিশু, কিশোর কিশোরী প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!