কমলগঞ্জে পূজা উদযাপন পরিষদের আয়োজনে শ্রীমদ্ভাগবত গীতা প্রতিযোগিতা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে পূজা উদযাপন পরিষদের আয়োজনে শ্রীমদ্ভাগবত গীতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • শুক্রবার, ১৬ জুন, ২০২৩

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি সারা দেশব্যাপী শ্রীমদ্ভাগবত গীতা প্রতিযোগিতার আয়োজন করেছে। কেন্দ্রীয় কমিটির কমসুচির অংশ হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি প্রাঙ্গনে শুক্রবার (১৬ জুন) সকাল ১১টায় দিনব্যাপি শ্রীমদ্ভাগবত গীতা প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়। বিকাল ৩টায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী।

Manual8 Ad Code

বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সভাপতি শংকর লাল সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাশ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য রামভজন কৈরি, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদনা ধীরেন্দ্র কুমার ধর।

Manual4 Ad Code

শ্রীমদ্ভাগবত গীতা প্রতিযোগিতায় বিচারকের দ্বায়িত্ব পালন করেন ভাগবত পাঠক সুনীল কুমার বৈদ্য, অধ্যাপক নির্মলেন্দু দেব, শিক্ষক উত্তম লোহার, রিপন পাল সমর। সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রত্যুষ ধর, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ, ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি সঞ্জয় কান্তি দেব, মাসিক চা মজদুর সম্পাদক সীতারাম বীন প্রমুখ। পরে গীতা প্রতিযোগিতায় ক ও খ গ্রুপে মোট ৬ জন বিজয়ীদের মধ্যে ক্রেস্ট, প্রশংসাপত্র, শ্রীমদ্ভাগবত গীতা এবং সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রশংসাপত্র বিতরণের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, কমলগঞ্জ উপজেলায় তৃতীয় থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ‘ক’ গ্রুপে ১৮ জন এবং ৮ম শ্রেণি হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ‘খ’ গ্রুপে ১৯জনসহ মোট ৩৭ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহন করে।

দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কমলগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দসহ প্রায় দুই শতাধিক ভক্তমন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!