মৌলভীবাজারে শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঋণ প্রদানের প্রলোভণ- বড়লেখায় লক্ষাধিক টাকা হাতিয়ে কথিত এনজিও কর্মী উধাও কুলাউড়ায় ব্যবসায়ীকে পেট্রোল পাম্পসহ পুড়িয়ে মারার হুমকি আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমলগঞ্জের ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের দায়ে কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত কমলগঞ্জে ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ার আমতৈল প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রওফুর রাজা, সহ-সভাপতি নাজমুল ইসলাম আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : প্রধান আসামি গ্রেপ্তার কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ আত্রাইয়ে গলায় ফাঁ+স দিয়ে যুবকের আ_ত্ম_হ_ত্যা

মৌলভীবাজারে শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

  • শুক্রবার, ১৬ জুন, ২০২৩

Manual6 Ad Code

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি :: ‘‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতা। গতকাল শুক্রবার(১৬ জুন) সকালে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে দুর্নীতি দমন কমিশন (দুদক), সজেকা, হবিগঞ্জ এবং জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)সমুহ মৌলভীবাজারের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জ এর উপপরিচালক মোজাম্মিল হোসেন।

Manual4 Ad Code

দুদকের উপসহকারী পরিচালক মো: মিজানুর রহমান চৌধূরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সাধারণ সম্পাদক এডভোকেট আখলাকুল আম্বিয়া, জুড়ী কমিটির সভাপতি আলহাজ¦ তাজুল ইসলাম,কমলগঞ্জের সাধারণ সম্পাদক প্রভাষক শাহজাহান মানিক, রাজনগরের সাধারণ সম্পাদক সাংবাদিক শংকর দুলাল দেব,শ্রীমঙ্গল সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ,দুদকের সহকারী পরিচালক মো: সাইফুর রহমান, উপসহকারী পরিচালক শাহীন কাওছার ও উপসহকারী পরিচালক মো: কামরুজ্জামান প্রমুখ।

Manual4 Ad Code

জেলা সদরসহ ৭টি উপজেলা ও মৌলভীবাজার পৌরসভায় ১টি স্কুলসহ মোট ৮টি দল বিতর্ক প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। বিতর্ক প্রতিযোগীতায় সদর উপজেলার আলী আমজাদ বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ানশীপ (বিজয়ী) অর্জন করে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!