কুড়িগ্রামে ভারতীয় রু‌পিসহ ২ বাংলাদেশি গ্রেফতার  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কুড়িগ্রামে ভারতীয় রু‌পিসহ ২ বাংলাদেশি গ্রেফতার 

  • শুক্রবার, ১৬ জুন, ২০২৩

Manual1 Ad Code
কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি :: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ‌প্রায় পৌনে ৮ লাখ ভারতীয় রু‌পিসহ দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে পু‌লিশ। বুধবার (১৪ জুন) বিকেলে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বিন্নাবাড়ি হতে গাগলাগামী সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।
পরে বৃহস্প‌তিবার দুপুরে তাদের আদালতে পাঠায় পু‌লিশ। নাগেশ্বরী থানার অ‌ফিসার ইন চার্জ (ও‌সি‌) আশিকুর রহমান এ তথ‌্য নি‌শ্চিত করেছেন।
Manual1 Ad Code

গ্রেফতার ব‌্যক্তিরা হলেন ফুলবাড়ী উপজেলার অনন্তপুর ভেল্লীরতল গ্রামের মো: আব্দুর সাত্তার (৩৮) এবং একই উপজেলার আজোয়াটারী ছড়ার পাড় গ্রামের মো: রসুল আলী (৪৮)। এরা পেশায় দিনমজুর বলে জানায় পু‌লিশ।

Manual1 Ad Code

পু‌লিশ জানায়, বুধবার বিকেলে নাগেশ্বরী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানাধীন সন্তোষপুর ইউনিয়নের বিন্নাবাড়ি হতে গাগলাগামী পাকা সড়কে আব্দুর সাত্তার ও রসুল আলীকে মোটরসাইকেলসহ আটক করে। এসময় তাদের দেহ তল্লাশি করে কোমরে বিশেষ ব‌্যবস্থায় রাখা অবস্থায় ৭ লাখ ৮৬ হাজার ৫০০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়।

এসব রুপির বৈধ কোনও কাগজপত্র দেখাতে না পারায় তাদেরকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়। পেশায় দিনমজুর হয়েও এসব ভারতীয় রু‌পি তারা কেন এবং কোথায় নিয়ে যাচ্ছিলেন তা তদন্ত করছে পু‌লিশ।

ও‌সি আশিকুর রহমান বলেন , গ্রেফতার ব‍্যক্তিদ্বয়ের বিরুদ্ধে  বৈধ কাগজপত্র ছাড়া বৈদেশিক মুদ্রা নিজ হেফাজতে রাখার অপরাধে ১৯৪৭ সালের বৈদেশিক মুদ্রা আইনে মামলা হয়েছে । তাদেরকে বৃহস্প‌তিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে । কী উদ্দেশ্যে তারা এসব ভারতীয় রু‌পি নিজ হেফাজতে রেখেছিলেন তা তদন্ত করে দেখা হচ্ছে ।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!