সুনামগঞ্জে পৃথক বজ্রপাতে ৩ জনের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

সুনামগঞ্জে পৃথক বজ্রপাতে ৩ জনের মৃত্যু

  • শনিবার, ১৭ জুন, ২০২৩

Manual3 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাই ও বিশ্বম্ভরপুর উপজেলায় পৃথক বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন জেলে ও দুজন বালু শ্রমিক।

Manual2 Ad Code

নিহতরা হলেন- দিরাই উপজেলার চরনারচর গ্রামের মো. আব্দুল মালেক (৪৫) এবং বিশ্বম্ভরপুর উপজেলার জয়নাল মিয়া (৪০) ও মো. সেলিম মিয়া (২৫)।

Manual7 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ এলাকায় দুই বালু শ্রমিক জয়নাল মিয়া ও মো. সেলিম মিয়া ধোপাজান নদীতে বালু উত্তোলনকালে বজ্রপাতে গুরুতর আহত হন। তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাদের মৃত্যু হয়। পরে হাসপাতালের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত্যু নিশ্চিত করেন।

জয়নাল মিয়া মাঝেরটেক গ্রামের শিশু মিয়ার ছেলে এবং মো. সেলিম মিয়া জিনারপুর গ্রামের মো. ফরহাদ মিয়ার ছেলে।

ওসি মো. সাইফুল আলম মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

এদিকে দিরাই উপজেলার চরনারচর গ্রামের আব্দুল মালেক (৪৫) প্রতিদিনের মতো শনিবার সকালে হাওরে মাছ ধরতে যান। প্রচুর বৃষ্টিপাতের মধ্যে হঠাৎ বজ্রপাতে তার পুরো শরীর পুড়ে যায়। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি উপজেলার পশ্চিম দৌলতপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

ওসি কাজি মোক্তাদির হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!