কমলগঞ্জে চা-শ্রমিক নেতা শ্রীপ্রসাদ গৌড়’র মৃত্যুতে শোকসভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে চা-শ্রমিক নেতা শ্রীপ্রসাদ গৌড়’র মৃত্যুতে শোকসভা

  • সোমবার, ১৯ জুন, ২০২৩

Manual4 Ad Code

বাজারদরের সাথে সঙ্গতিপূর্ণ মজুরি ও পূর্ণ বকেয়া মজুরি এবং সর্বাত্মক রেশন প্রদানের দাবি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: পূর্ব-পাকিস্তান চা-শ্রমিক সংঘের অন্যতম কর্মী, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাবেক সদস্য, প্রখ্যাত শ্রমিকনেতা মফিজ আলীর ঘনিষ্ট সহচর প্রবীণ চা-শ্রমিকনেতা শ্রীপ্রসাদ গৌড় এর মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে গত রোববার (১৮ জুন) বিকেলে ৫ টায় কমলগঞ্জ উপজেলার দেওছড়া চা-বাগানে এ সভা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

চা-শ্রমিকনেতা শংকর রবিদাসের সভাপতিত্বে ও হরি নারায়ন হাজরার পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মোঃ নুরুল মোহাইমীন মিল্টন, সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, প্রয়াত শ্রীপ্রসাদ গৌড়ের ছোট ভাই রামনারায়ন গৌড়, চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির যুগ্ম-আহবায়ক শ্যামল অলমিক, সদস্য বধুয়া রিকিয়াশন প্রমুখ। সভায় বক্তারা বর্তমান দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির এই দুঃসহ সময়ে দৈনিক মাত্র ১৭০ টাকা মজুরিতে অনাহার-অর্ধাহারে জীবনযাপন করা চা-শ্রমিকদের বাজারদরের সাথে সঙ্গতিপূর্ণ মজুরি, পূর্ণ বকেয়া মজুরি প্রদান ও সর্বাতœক রেশনিং চালুর দাবিতে চলমান আন্দোলন অগ্রসর করতে প্রয়াত শ্রীপ্রসাদ গৌড়ের মতো নেতৃত্বের প্রয়োজনীয়তা খুব বেশি।

Manual2 Ad Code

প্রয়াত শ্রীপ্রসাদ গৌড়কে একজন নির্ভিক সাহসী চা-শ্রমিক নেতা হিসেবে আখ্যায়িত করে সভায় বক্তারা আরো বলেন, শ্রমিক স্বার্থে ভূমিকা পালন করার কারণে বাগান কর্তৃপক্ষের রোষানলে পড়ে তাঁকে চাকুরিচ্যুত করা হয়। বেআইনীভাবে চাকুরিচ্যুত হওয়ার পর তিনি আপোসহীনভাবে প্রয়াত মফিজ আলীর সহযোগিতায় শ্রমআদালতে মামলা দায়ের করে দীর্ঘদিন পর পুণরায় চাকুরি ফিরে পান। এছাড়াও লংলা চা-বাগানের শিশুলাল লোহার ও সেনকা লোহার নামের দুজন শ্রমিকে চাকুরীচ্যূত করা হলে শ্রমআদালত ও উচ্চ আদালতে দীর্ঘ ১১ বছর মামলা পরিচালনা করে তাদের পূর্ণ বকেয়া মজুরিসহ তাদের চাকুরি ফিরে পাওয়ার ক্ষেত্রেও শ্রীপ্রসাদ গৌড় সহায়ক ভূমিকা পালন করেন।

Manual4 Ad Code

বক্তারা আরো বলেন, গত বছরের আগষ্ট মাসে মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের খেয়ে না খেয়ে জানবাজী রেখে দীর্ঘ ১৯ দিনের লাগাতার কর্মবিরতিসহ বিক্ষোভ, রাজপথ-রেলপথ অবরোধের মতো কঠিন সংগ্রামের ফলশ্রুতিতে দৈনিক ৫০ টাকা বৃদ্ধি করে মজুরি ১৭০ টাকা কার্যকর করা হয়। সেই মজুরির মেয়াদও গত বছরের ডিসেম্বর মাসে শেষ হয়ে গেলেও নতুন মজুরি কার্যকর করার প্রেক্ষিতে কোন উদ্যোগ নাই। এমন কি শ্রমিকদের হাড়ভাঙ্গা খাটুনির বকেয়া ৩০ হাজার ২০০ টাকা এরিয়াকে লামসাম হিসেবে মাত্র ১১ হাজার টাকা তিন কিস্তিতে প্রদানের কথা বলে শ্রমিকদের ঠকানো হচ্ছে। ১১ হাজার টাকার ১ম কিস্তি প্রদান করা হলেও ২য় কিস্তি জুলাই মাসে এবং ৩য় কিস্তি দুর্গাপূজার সময় প্রদান করা হবে বলে মালিক সমিত ও চা-শ্রমিক ইউনিয়নের নেতাদের মধ্যে সমঝোতা হয়েছে।

  চা-শ্রমিক সংঘের নেতারা মালিক, সরকার ও দালাল নেতাদের শ্রমিকস্বার্থ বিরোধী তৎপরতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানিয়ে বলেন, পূর্ণ বকেয়া মজুরি প্রদানসহ বাজাদরের সাথে সংগতিপূর্ণ ২০২৩-২০২৪ মেয়াদের জন্য মজুরি ঘোষণা, বাংলাদেশ শ্রমআইন-২০০৬ এবং বাংলাদেশ শ্রমবিধি ২০১৫ অনুযায়ী উৎসব বোনাস প্রদান, নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিসবুক প্রদান এবং ৯০ দিন কাজ করলেই সকল শ্রমিককে স্থায়ী করার দাবিতে ঐক্যবদ্ধ হয়ে আপোসকামিতা ও ষড়যন্ত্র-চক্রান্তের বিরুদ্ধে সজাগ থেকে সৎ, সংগ্রামী, আপোসহীন, শ্রেণি সচেতন নেতৃত্বে সংগঠন ও সংগ্রাম গড়ে তুলে দাবি ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে অগ্রসর হতে হবে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!