কমলগঞ্জে ওয়েব ফাউন্ডেশনের ২দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নাগেশ্বরীতে ওয়াল্ড মিশনের উদ্যোগে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা  ছাতকে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার উপজেলা সম্মেলন ১৪ নভেম্বর মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা- জুড়ীতে ছিনতাইকারির কবলে মহিলা পুলিশ সদস্য এসএসবিসি প্রকল্পের উদ্যোগে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় নাগেশ্বরীতে সামাজিক কর্মপরিকল্পনা সভা কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা জুড়ীর জাম্বুরার কদর সারাদেশে জুড়ীতে বাকপ্রতিবন্ধী জুমি হত্যার ৮ দিনেও রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ   মাধবকুণ্ডের সৌন্দর্যে অভিভুত যুক্তরাষ্ট্র, বেলজিয়াম ও নেদারল্যান্ডের ১৩ পর্যটক টালিয়াউরা প্রাইমারি স্কুল- জুড়ীতে অবৈধভাবে স্কুলের সরকারি গাছ কর্তন ও গোপনে বিক্রির অভিযোগ ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’র কেন্দ্রীয় কমিটিতে সংগঠক হলেন কুলাউড়ার রফি আহমেদ তানিম

কমলগঞ্জে ওয়েব ফাউন্ডেশনের ২দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ উদ্বোধন

  • বুধবার, ২১ জুন, ২০২৩

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় ওয়েব ফাউন্ডেশনের এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের জন্য মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক ২ দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।

Manual3 Ad Code

বুধবার (২১ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হলরুমে এই প্রশিক্ষণ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম।

Manual8 Ad Code

ওয়েব ফাউন্ডেশনের কমলগঞ্জ এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি মি: জিডিশন প্রধান সুচিয়াং এর সভাপতিত্বে ও সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ এর সঞ্চালনায় প্রশিক্ষণ প্রদান করেন ওয়েভ ফাউন্ডেশন সিলেট বিভাগীয় ফেসিলিটেটর মো: শাহজাহান। এতে ওয়েব ফাউন্ডেশনের কমলগঞ্জ এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন।

Manual1 Ad Code

প্রশিক্ষণ উদ্বোধনকালে কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম বলেন, কাউকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন ও ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন। স্মার্ট বাংলাদেশ গঠনে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। লিঙ্গ বৈষম্যের সুযোগ নেই। স্মার্ট বাংলাদেশ গঠনে সকলের কম্পিউটার ও ডিজিটাল প্রযুক্তি জানা আমাদের জন্য অত্যাবশ্যকীয়।

প্রশিক্ষক ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়েব ফাউন্ডেশনের সিলেট বিভাগের সমন্বয়কারী মো. শাহজাহান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews