আত্রাইয়ে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

আত্রাইয়ে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • শুক্রবার, ২৩ জুন, ২০২৩

Manual7 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি:: নওগাঁর আত্রাইয়ে সংগ্রাম, উন্নয়ন, অর্জন ও দীপ্তময় পথচলার প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আ’লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

Manual4 Ad Code

শুক্রবার ২৩ জুন সকালে উপজেলা আ’লীগ দলীয় কার্যালয়ে জন্মদিনের কেক কেটে নেতাকর্মীদের সাথে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য র‌্যালীতে নেতৃত্বদেন সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্ত্বরে এসে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাধারন সম্পাদক আক্কাছ আলী, সহ-সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল, প্রচার সম্পাদক ভাইস চেয়ারম্যান হাফিজুল ইসলাম, মহিলালীগ সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, দপ্তর সম্পাদক মেহেদী হাসান লিটন, যুবলীগ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রাফিউল ইসলাম, ছাত্রলীগ সভাপতি মাহদি মসনদ স্বরুপ, সম্পাদক হুমায়ন কবির সোহাগ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবু উজ্জল, ভারপ্রাপ্ত সম্পাদক সুইট দত্ত, শ্রমিকলীগ সাধারন সম্পাদক সরদার সোয়েবসহ আ’লীগ পরিবারের সদস্যবৃন্দ বক্তব্য রাখেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকে প্রত্যেক ইউনিয়ন হতে আ’লীগের নেতৃত্বে বর্ণাঢ্য সোভাযাত্রাসহ নেতাকর্মীরা উপজেলা আ’লীগ দলীয় কার্যালয়ে এসে একত্রিত হন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!