কমলগঞ্জে মণিপুরি জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও উত্তরণ বিষয়ক আলোচনা সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় শিল্পকলা একাডেমীর রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার কমলগঞ্জে সংবাদ সম্মেলন ভূমি সংক্রান্ত বিরোধে মামলা ও মিথ্যা তথ্যের অভিযোগ কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে মোটরসাইকেল কেড়ে নিলো ২ তরুণের প্রাণ ছাতকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

কমলগঞ্জে মণিপুরি জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও উত্তরণ বিষয়ক আলোচনা সভা

  • সোমবার, ২৬ জুন, ২০২৩

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশের মণিপুরি জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও উত্তরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ জুন) সন্ধ্যায় বাংলাদেশ মণিপুরি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে সমাজকর্মী সমরজিত সিংহের বাসভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক প্রধান তথ্য কমিশনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান এবং দৈনিক আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. মো. গোলাম রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগি অধ্যাপক রোবায়েত ফেরদৌস।

Manual5 Ad Code

বাংলাদেশ মণিপুরি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহ সভাপতি চন্দ্র কুমার সিংহের সভাপতিত্বে ও সাংবাদিক শাব্বির এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, প্রবীন সাংবাদিক ও সমাজসেবক আব্দুলল হান্নান চিনু। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মণিপুরি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সমরজিত সিংহ। আলোচনায় অংশ নেন মণিপুরি যুবকল্যাণ সমিতির সাবেক সভাপতি নিখিল কুমার সিংহ, প্রভাষক সনজু কুমার সিংহ, লেখক সুশীল কুমার সিংহ, সমাজকর্মী রুপেন্দ্র কুমার সিংহ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, বিকুল চক্রবর্তী, নির্মল এস পলাশ, পত্রস্নান ইকো রিসোর্টের পরিচালক জসিম খান রিজভি প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. গোলাম রহমান মণিপুরি সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম সকল ধর্মবর্ণ জাতিমিলে শান্তিতে বসবাস করার জন্য। এদেশে সকল ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় নিরাপদে বসবাস করার জন্য কাজ করতে হবে। সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে সবাই একসাথে কাজ করতে হবে। যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করতে হবে। একসাথে কাজ না করলে বঞ্চনা থেকেই যাবে। উন্নয়নের পাশাপাশি মানুষের মানবিক গুণের উন্নয়ন হতে হবে।

Manual4 Ad Code

সভায় মণিপুরি সম্প্রদায়ের নিজস্ব কমিউনিটির মধ্যে খাসজমি বন্দোবস্ত করা, বিভিন্ন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মণিপুরিদের কোটা পদ্ধতি সঠিক বন্টন করা, মণিপুরি এলকায় সরকারি লীজকৃত জমি মণিপুরিদের মধ্যে লীজের ব্যবস্থা করাসহ বিভিন্ন সমস্যা নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!