নওগাঁর আত্রাইয়ে করোনা মুক্ত শিক্ষক ইসমাইল হোসেন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

নওগাঁর আত্রাইয়ে করোনা মুক্ত শিক্ষক ইসমাইল হোসেন

  • শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
নওগাঁ :: আত্রাইয়ে করোনা মুক্ত শিক্ষক ইসমাইল হোসেন কে ফুল দিয়ে শুভেচ্ছা। ছবি :: এইবেলা

Manual3 Ad Code

নাজমুল হক নাহিদ, নওগাঁ :: নওগাঁর আত্রাইয়ে করোনা জয় করে বাড়ী ফিরলেন পার পাঁচুপুর গ্রামের মো. ইসমাইল হোসেন।

Manual4 Ad Code

শুক্রবার সকালে সুস্থ্য ইসমাইল হোসেনকে ফুল ও ফল দিয়ে অভিনন্দন জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার রোকসানা হ্যাপি।

জানা গেছে, গত ১১ আগষ্ট জ্বর কাশি ও গলাব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। কর্তৃপক্ষ ১২ আগষ্ট আক্রান্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে ১৬ আগষ্ট করোনার রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে বিশেষ ব্যবস্থায় রেখে চিকিৎসা এবং নিয়মিতভাবে নমুনা পাঠালে সর্বশেষ বৃহস্পতিবার রাতে তার রিপোর্টে নেগেটিভ আসে।

Manual5 Ad Code

সুস্থ্য ইসমাইল হোসেন জানান,রাজশাহীতে গিয়ে অসুস্থ হলে ৩ দিন প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর উন্নতি না হলে বাড়ী ফিরে আসি। দু’দিন বাদে অসুস্থতা বেড়েগেলে ১১ আগষ্ট হাসপাতালে ভর্তি হই। আমাকে বিশেষ ব্যবস্থায় রেখে চিকিৎসা এবং সেবা দেওয়া হয়েছে । হাসপাতালের ডাক্তার ও নার্স সার্বক্ষনিক আমার খোজ খবর রাখতেন। সেবা এবং পরামর্শ্ব দিয়ে মনোবল ঠিক রাখার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

Manual3 Ad Code

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার রোকসানা হ্যাপি বলেন, আমি আশাবাদি ছিলাম তার সুস্থ্যতা নিয়ে। সমস্যা থাকা সত্তেও কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে হাসপাতালে রেখে তার চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া এখন পর্যন্ত ৩১৭ জনের নমুনা সংগ্রহ করে গত ২৬ আগষ্ট পর্যন্ত ৩০৭ জনের রিপোর্ট হাতে পেয়েছি। প্রাপ্ত রিপোর্টে ২৫ জনের পজিটিভ এবং নমুনা দেওয়ার এক দিন পর ১ জন মারা যান তার বয়স ৭০ উর্ধো। বর্তমানে এ হাসপাতালের অফিস সহায়ক সুলতান মাহমুদ করোনা পজিটিভ হয়ে বাড়ীতে কোয়ারেন্টে থেকে চিকিৎসা নিচ্ছেন বাঁকিরা সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন। #

এনএইচএন/জেএইচজে

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!