কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

  • মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া :: সিলেট- আখাউড়া সেকশনের কুলাউড়া উপজেলায় বরমচাল স্টেশনের অদুরে ০৪ জুলাই মঙ্গলবার ট্রেনে কাটা পড়ে দেলোয়ার হোসেন (২৫) নামক এক যুবকেতর মৃত্যু হয়েছে। সে বরমচাল ইউনিয়নের রাউৎগাঁও (লামা মাঝিপাড়া) গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে।

Manual7 Ad Code

বরমচাল ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার আবুল কালাম টেকন জানান, বরমচাল স্টেশনের অদূরে ইটাখোলা নামক স্থানে সকালে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেথ স্থানীয় লোকজন তাকে জানান। তিনি ঘটনাস্থলে যাওয়ার পর এলাকার লোকজন লাশটি দেলোয়ার হোসেনের বলে শনাক্ত করেন।

Manual1 Ad Code

বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করলে কুলাউড়া জিআরপি থানার এসআই রবিন ঘটনাস্থলে যান। তিনি লাশটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেন।

এসআই রবিন জানান, নিহত দেলোয়ার হোসেন মানসিক ভারসাম্যহীন। আগের রাতে কোন এক সময় ট্রেনে কাটা পড়েছেন। তার দুটি পা ও একটি হাত কাটা পড়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!