সিলেটে তারুণ্যের সমাবেশ সফল করতে কমলগঞ্জে যুবদলের লিফলেট বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

সিলেটে তারুণ্যের সমাবেশ সফল করতে কমলগঞ্জে যুবদলের লিফলেট বিতরণ

  • মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: সিলেটে তারুণ্যের সমাবেশ সফল করতে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে। গত সোমবার (0৩ জুলাই) বিকাল ৫টায় উপজেলা যুবদলের আয়োজনে উপজেলার ভানুগাছ বাজার ও উপজেলা চৌমুহনায় লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) ও মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত, শ্রম বিষয়ক সম্পদক সাজ্জাদ পারভেজ চৌধুরী মনি, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী তৈমুর, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান মাহবুব, যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন চৌধুরী পলাশ, ইজ্জাদুর রজমান, গোলাম রাব্বী, ইমন তরফদার, কয়েস আহমদ, সদস্য সচিব শেখ মো. নোমান, পৌর যুবদলের আহবায়ক নাজিম উদ্দিন রনি, সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ রুমন আলী প্রমুখ।

Manual6 Ad Code

লিফলেট বিতরণে উপজেলা ও পৌর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ৯ জুলাই কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সিলেটে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!