কুলাউড়ায় ১৬ জুলাই ব্যবসায়ী সমিতির অনশন! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু জুড়ীতে সিটি ব্যাংক শাখার উদ্বোধন কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী

কুলাউড়ায় ১৬ জুলাই ব্যবসায়ী সমিতির অনশন!

  • বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::

Manual7 Ad Code

কুলাউড়া বাজারে ঘন ঘন চুরির প্রতিবাদে আগামী ১৬ জুলাই রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত অনশন কর্মসূচি পালন করবে ব্যবসায়ী কল্যাণ সমিতি । বুধবার (৫ জুলাই) রাতে সমিতির কার্য্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভা শেষে এমন সিদ্ধান্ত জানান সমিতির নেতৃবৃন্দরা।

Manual8 Ad Code

জানা যায়, সম্প্রতি কুলাউড়া বাজারের ব্যবসা প্রতিষ্ঠান স্বর্ণা সুপারি আড়ৎ, কয়ছর টেলিকম, মিলিপ্লাজার জুনেদ টেলিকম ও আপন টেলিকম সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে ঘন ঘন চুরি হয়। কিন্তু এখনও পর্যন্ত কোন ঘটনার ক্লু উদঘাটন করতে পারেনি স্থানীয় প্রশাসন। এসব ঘটনা নিয়ে ইতোমধ্যে প্রেস ব্রিফিং, অবস্থান ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাজারের ব্যবসায়ীরা। পূর্ব ঘুষিত কর্মসূচি আলোকে বুধবার রাতে সমিতির কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

সমিতির সভাপতি বদরুজ্জামান সজল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই এর উপস্থাপনায় সাধারণ সভায় বক্তব্য দেন, কুলাউড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, সমিতির সিনিয়র সহ সভাপতি হাজী রফিক মিয়া ফাতু, সিনিয়র সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জায়েদ, কোষাধ্যক্ষ হাফিজ বদরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল, বিশিষ্ট ব্যবসায়ী হাজী সোলেমান হোসেন, মোঃ আমীর হোসেন, সাবেক সিনিয়র সহ সাধারণ সম্পাদক হাজী আব্দুল হান্নান, সাবেক দপ্তর সম্পাদক নেছার আহমদ, হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক লোকমান মিয়া, ওয়ার্ড সম্পাদক, আব্দুল্লাহ আল মনিসহ অনেকে।

সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই জানান, ইতিপূর্বে ঘটে যাওয়া চুরি-ছিনতাইয়ের সাথে জড়িতদের গ্রেফতার, চুরি হওয়া মালামাল উদ্ধার, বাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এবং চুর-ছিনতাইকারীদের গ্রেফতার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে ব্যর্থ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপসারণের দাবীতে আগামী ১৬ ই জুলাই রবিবার সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ১২ ঘটিকা পর্যন্ত কুলাউড়া শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিকী অনশন পালন করা হবে।

এরপরও যদি এসব ঘটনার কোন ক্লু উদঘাটন না হয়, তাহলে কুলাউড়া বাজারের সর্বস্তরের দোকানপাঠ বন্ধ ঘোষণাসহ আরও কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!