কুলাউড়ায় উলামা পরিষদের বিক্ষোভ মিছিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

কুলাউড়ায় উলামা পরিষদের বিক্ষোভ মিছিল

  • শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual8 Ad Code

“না’রায়ে তাকবির আল্লাহু আকবার”, “আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো”, “সুইডেনের পণ্য বর্জন করো, বর্জন করো” এমন স্লোগান নিয়ে মৌলভীবাজারের কুলাউড়া শহরে এক বিক্ষোভ মিছিল করেছে উলামা পরিষদ কুলাউড়া উপজেলা শাখা। শুক্রবার (৭ জুলাই) পবিত্র জুমার নামাজের পর বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উত্তরবাজারস্থ জুড়ী-বড়লেখা বাসস্ট্যান্ডে গিয়ে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে বিক্ষোভ মিছিলটির সমাপ্ত হয়।

Manual7 Ad Code

জানা যায়, ইউরোপের শান্তিপূর্ণ দেশ হিসেবে খ্যাতি পাওয়া সুইডেনের রাজধানী স্টকহোমে গত ২৮ জুন একটি মসজিদের বাইরে পবিত্র কোরআন শরিফ পুড়িয়ে অবমাননা করেন এক ব্যাক্তি। আর ন্যাক্কার জনক এমন ঘটনায় আবারও তীব্র ক্ষোভের মুখে পড়ে সুইডেন। বিশ্বজুড়ে শুরু হয় মহাগ্রহ্ন আল-কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজারের কুলাউড়ায়ও বিক্ষোভ মিছিল করেছে উলামা পরিষদ।

উক্ত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন, মাওলানা মতিউর রহমান, মোঃ হামিদ খান, আবদুল মুনতাজিম, মাওলানা সাইফুল ইসলাম খান,  মাওলানা হাসান আলী, মাওলানা তরিকুল ইসলাম, আবদুন নূর, সাইফুল ইসলাম খান, বেলাল আহমদ চৌধুরী, জসিম উদদীন মামুন, ছাত্রনেতা মহিব উদ্দিন, জুয়েল আহমদ, ফয়সল আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।

Manual2 Ad Code

পরে উত্তরবাজারস্থ বাসস্ট্যান্ডে গিয়ে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন মাওলানা মতিউর রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!