কুলাউড়ায় জিলান হত্যাকান্ড : ঘটনার সাথে জড়িত ৩ যুবক আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় জিলান হত্যাকান্ড : ঘটনার সাথে জড়িত ৩ যুবক আটক

  • রবিবার, ৯ জুলাই, ২০২৩

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা জয়চন্ডী ইউনিয়নের জিলান হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ৩ যুবককে আটক করেছে পুলিশ। ০৯ জুলাই রোববার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual7 Ad Code

পুলিশ জানায়, জিলান হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ দতরমুড়ি গ্রামের হারুন মিয়ার ছেলে মাহি (২০), ঘাগটিয়া গ্রামের মৃত সরবর খানের ছেলে রুমেল খান (৩৫) ও গিয়াসনগর গ্রামের নেওয়ার আলীর ছেলে হেলাল আহমদ (৩০)।

Manual1 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, ঘটনার সাথে জড়িত বাকি আসামীদেও গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে হোসাইন মুহাম্মাদ জিলান (২২) সন্ত্রাসী হামলায় আহত হওয়ার ৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গত ৩ জুলাই সন্ধ্যায় তার উপর হামলা হয় এবং ৭ জুলাই রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!