কুড়িগ্রামের উলিপুরে বৃক্ষরোপণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বড়লেখায় ডাবল মার্ডার মামলা : পলাতক ৩ আসামী গ্রেফতার কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা 

কুড়িগ্রামের উলিপুরে বৃক্ষরোপণ

  • শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
কুড়িগ্রাম :: উলিপুরের দলদলিয়া ইউনিয়ন সমাজকল্যান সংস্থার বৃক্ষরোপণ। ছবি :: এইবেলা

Manual2 Ad Code

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে ‘মানবতার ডাকে দলদলিয়াবাসীর পাশে’ এ শ্লোগাণকে ধারন করে দলদলিয়া ইউনিয়ন সমাজকল্যান সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার দলদলিয়া ইউনিয়নের মহাদেব ফকির পাড়া গ্রামে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু।

Manual3 Ad Code

কর্মসুচির সমন্বয়ক মাকসুদুর রহমান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, দলদলিয়া ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সি, সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, কুড়িগ্রাম সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ বিষাদ চন্দ্র সরকার, জনতা ব্যাংক কুড়িগ্রাম শাখার সিনিয়র অফিসার নাজিম হোসাইন, সোনালী ব্যাংক লিঃ এর সিনিয়র অফিসার আবু সুফিয়ান, অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক আবুল হোসেন সরকার, মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, আনিছুর রহমান প্রমূখ। উল্লেখ্য, দলদলিয়া ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ‘সবুজ দলদলিয়া’ কর্মসুচির আওতায় ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ২ হাজার ফলদ ও ঔষধি জাতের গাছের চারা রোপণ করা হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!