কমলগঞ্জে রূপালী ব্যাংকের উদ্যোগে রেমিট্যান্স সেবার পুরস্কার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ কুড়িগ্রামে মাতৃ নবজাতক শিশ কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সিলেট–গোবিন্দগঞ্জ সড়কে ২২ কোটি টাকার কাজে ধীরগতি  অনিয়মের অভিযোগ কুলাউড়ায় মাসব্যাপী বানিজ্য মেলা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী সমিতি : মেলা বন্ধের দাবিতে জরুরি সভা কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি

কমলগঞ্জে রূপালী ব্যাংকের উদ্যোগে রেমিট্যান্স সেবার পুরস্কার বিতরণ

  • বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: কোরবানির ঈদ ঘিরে রেমিট্যান্স আয় বাড়াতে নানা উদ্যোগ নিয়েছিল রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেড। এর অংশ হিসেবে ‘রূপালী ব্যাংক রেমিট্যান্স সেবা কর্মসূচি (ঈদ আনন্দ)’ শীর্ষক ক্যাম্পেইনের ৪র্থ সপ্তাহের লটারির ড্র’তে ৫ম পুরস্কার বিজয়ী হয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মো: হারিছ চৌধুরী।

ঈদ আনন্দের বিশেষ রেমিট্যান্স সেবার পুরস্কার বিতরণ উপলক্ষে রূপালী ব্যাংক লিমিটেড কেরামতনগর শাখা এক অনুষ্ঠানের আয়োজন করে বৃহস্পতিবার বিকাল ৩টায়। ব্যাংকের কেরামতনগর শাখার ব্যবস্থাপক মো: ইকবাল হোসেনের সভাপতিত্বে ও মৌলভীবাজার জোনাল অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার গোপাল কৃষ্ণ বণিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক সিলেট বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক মোহাম্মদ আমীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান, রূপালী ব্যাংক মৌলভীবাজার জোনাল অফিসের উপ মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার জয়া চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মামুনুর রশীদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোশাহীদ আলী, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, ব্যবসায়ী ইমরান আহমদ, পুরস্কার বিজয়ী মো: হারিছ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে পুরস্কার বিজয়ী মো: হারিছ চৌধুরীর হাতে পুরস্কার হিসেবে একটি ডিনার সেট তুলে দেন অতিথিরা।

Manual3 Ad Code

উল্লেখ্য, রূপালী ব্যাংক রেমিট্যান্স সেবা ক্যাম্পেইনটি গত ২৮ মে শুরু হয়ে ২৭ জুন শেষ হয়। এই সময়ের মধ্যে প্রবাসীরা রূপালী ব্যাংকে টাকা পাঠালেই পেয়েছেন লটারি জেতার সুযোগ। প্রতি সপ্তাহে সারাদেশে পাঁচজন করে রেমিট্যান্স উত্তোলনকারী পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।

Manual6 Ad Code

অনুষ্ঠানে বক্তারা বলেন, রেমিট্যান্স প্রেরণকারীদের রেমিট্যান্স যোদ্ধা আখ্যায়িত করে বলেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স আয় বাড়াতে রূপালী ব্যাংক প্রবাসীদের নানা সেবা দিয়ে যাচ্ছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews