কমলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু : সড়ক অবরোধ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাধবকুণ্ডের সৌন্দর্যে অভিভুত যুক্তরাষ্ট্র, বেলজিয়াম ও নেদারল্যান্ডের ১৩ পর্যটক টালিয়াউরা প্রাইমারি স্কুল- জুড়ীতে অবৈধভাবে স্কুলের সরকারি গাছ কর্তন ও গোপনে বিক্রির অভিযোগ ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’র কেন্দ্রীয় কমিটিতে সংগঠক হলেন কুলাউড়ার রফি আহমেদ তানিম ছাতকে হত্যা মামলা প্রত্যাহার না করলে বাদী সাক্ষীদের কচুকাটা করার হুমকি কুলাউড়া হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্য গাভী বিতরণ মধ্যপ্রাচ্যের আরব আমিরাতে কুলাউড়ার যুবকের রহস্যজনক মৃত্যু কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা তরুণীর লা* শ উদ্ধার কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর সংবাদ সম্মেলন  ছাতকে হত্যা মামলার আসামি স্বাস্থ্যকর্মীর এক মাসের ছুটি নিয়ে প্রশাসনে টানাপোড়েন বড়লেখা সদর ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী গনীর নেতাকর্মীর বহর নিয়ে জেলার কর্মসূচিতে অংশগ্রহণ

কমলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু : সড়ক অবরোধ

  • শনিবার, ১৫ জুলাই, ২০২৩

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে দ্রুতগতির মোটরসাইকেলের আঘাতে সালামত মিয়া (৪০) নামের এক ব্যবসায়ীর মৃত্যুু হয়েছে। শনিবার (১৫ জুলাই) সকাল ৯ টায় উপজেলার শমশেরনগর-কমলগঞ্জ সড়কের বড়চেগ গ্রাম এলাকায় এ ঘটনাটি ঘটে। ঘটনার প্রতিবাদে প্রায় ২ঘন্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষুদ্ধ এলাকাবাসী। নিহত সালামত মিয়া বড়চেগ গ্রামের মৃত রমজান মিয়ার ছেলে। সে তিন সন্তানের জনক ও শমশেরনগর বাজারের চাতলাপুর সড়কের একটি ভেরাইটিজ দোকানের মালিক।

Manual3 Ad Code

প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসী সুত্রে জানা যায়, শনিবার সকাল ৯ টায় সালামত মিয়া ছোট ছেলেকে মাদ্রাসায় দিয়ে দোকানে আসার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় মাথায় গুরুতর আঘাতে তার মুখ ও কান দিয়ে প্রচুর পরিমাণে রক্ত ক্ষরণ হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার প্রতিবাদে শনিবার সকাল ৯টা থেকে পৌনে ১১টা পর্যন্ত বিক্ষুদ্ধ লোকজন শমশেরনগর-ভানুগাছ সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Manual6 Ad Code

শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সভাপতি মো: আব্দুল হান্নান মোটরসাইকেলের আঘাতে ব্যবসায়ী সালামতের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনার পর বড়চেগ গ্রামে শোকের মাতম শুরু হয়েছে।

Manual8 Ad Code

শমশেরনগর পুলিশ ফাড়ির ইনচার্জ শামীম আকঞ্জি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পথচারী রাস্তায় দাড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগামী একটি মটরসাইকেল এসে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। পুলিশ মোটরসাইকেলটি আটক করেছে, তবে চালক পালিয়ে গেছে। চালককে দ্রুত আটক করা হবে বলে জানিয়ে তিনি আরও বলেন, দুর্ঘটনার পর স্থানীরা রাস্তা অবরোধ করে রাখে পরে আমরা এসে স্বাভাবিক করে দেই।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews