কুলাউড়ায় বিদ্যুৎস্পর্শে প্রবাস ফেরৎ যুবকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় বিদ্যুৎস্পর্শে প্রবাস ফেরৎ যুবকের মৃত্যু

  • রবিবার, ২৩ জুলাই, ২০২৩

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::  কুলাউড়া পৌর এলাকার ০৯ নং ওয়ার্ডে বিদ্যুৎস্পর্শে ২৩ জুলাই রোববার তারেক মিয়া (৪০) নামক প্রবাস ফেরৎ এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি লস্করপুর গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে। সংযুক্ত আরব আমিরাত থেকে ৬ মাসের ছুটিতে দেশে এসেছিলেন।

স্থানীয় লোকজন জানান, তারেক মিয়া তার বাড়ির পাশের বেলা আনুমানিক একটায় পুকুরে মাছ শিকারের জন্য পানি সেচার মেশিন লাগান। এসময় পড়ে থাকা বিদ্যুতের ছেড়া তার সরাতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। আশঙ্কাজনক অবস্থায় পরিবার ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual6 Ad Code

কুলাউড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের কমিশনার জয়নাল আবেদীন বাচ্চু বিদ্যুৎস্পর্শে তারেক মিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, তারেক মিয়া সংযুক্ত আরব আমিরাত থেকে ৬ মাসের ছুটিতে দেশে আসেন। আর ২ মাস পরে তার প্রবাসে ফেরৎ যাওয়ার কথা। এরই মধ্যে দূর্ঘটনায় তার মৃত্য হলো। #

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!