চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে হত্যা করা হয় রুবেল আহমদকে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে হত্যা করা হয় রুবেল আহমদকে

  • সোমবার, ২৪ জুলাই, ২০২৩

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে ২৩ জুলাই রোববার রাত আনুমানিক ১১টায় শ্বশুর বাড়ী কুপিয়ে হত্যা করেছে জামাই রুবেল আহমেদ (৩২) কে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এই হামলা চালানো হয়। নিহত জামাইর বাড়ী উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে মনরাজ গ্রামের সাবেক মেম্বার ওহাব মিয়ার ছেলে।

Manual3 Ad Code

নিহত রুবেল আহমদের পরিবারের দাবি, কর্মধা ইউনিয়নে পূর্ব কর্মধা গ্রামের রুবেল আহমদের শ্বশুড় মবু মিয়া ও চাচা শ্বশুর মান্নান মিয়ার মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এনিয়ে ইউনিয়নের চেয়ারম্যানসহ একাধিকবার শালিস বৈঠকও হয়েছে। কিন্তু কোন সুরাহা হয়নি। এই বিরোধের জের ধরে রোববার রাতে স্থানীয় রবিরবাজারে দু’পক্ষে সংঘর্ষ হয়। এরপর রুবেল মিয়া শ্বশুরবাড়ি যান। সেখানে যাওয়ার পর চাচা শ্বশুর মান্নান মিয়া ও তার ছেলে আজাদ মিয়ার নেতৃত্বে হামলা চালানো হয় জামাই রুবেল মিয়ার উপর। হামলাকারীরা প্রথমে তার চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। পরে কুপিয়ে মারাত্মক জখম ফেলে চলে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে এল কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন দেব নাথ। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!