ফুলবাড়ীতে আ’লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

ফুলবাড়ীতে আ’লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত 

  • মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

Manual5 Ad Code

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি : :  ২৫ জুলাই (মঙ্গলবার) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

২ আগস্ট বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র রংপুরে মহাসমাবেশে আগমন উপলক্ষে ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগ এ বিশেষ বর্ধিত সভার আয়োজন করে।

Manual5 Ad Code

ফুলবাড়ী ডিগ্রী কলেজ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখ।

Manual1 Ad Code

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য, কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু।

Manual5 Ad Code

আমন্ত্রিত অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চাষী এমএ করিম, এ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ ডক্টর শাহনাজ বেগম নাজু, জেলা যুবলীগের আহ্বায়ক এ্যাডভোকেট রুহুল আমিন দুলাল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও বড়ভিটা ইউনিয়ন চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলনসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

বর্ধিত সভায় নেতারা জেলা-উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে রংপুরের মহাসমাবেশস্থল জনসমুদ্রে পরিণত করে মহাসমাবেশকে সাফল্যমন্ডিত করার প্রত্যয় ব্যক্ত করেন। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!