বড়লেখায় শিবিরের সাবেক সভাপতির খোঁজে বাড়িতে পুলিশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

বড়লেখায় শিবিরের সাবেক সভাপতির খোঁজে বাড়িতে পুলিশ

  • বুধবার, ২৬ জুলাই, ২০২৩

Manual6 Ad Code

এইবেলা ডেস্ক::

Manual5 Ad Code

মৌলভীবাজার জেলা শিবিরের সাবেক অর্থ সম্পাদক, বড়লেখায় উপজেলা শিবিরের সাবেক সভাপতি এবং জামায়াতের সাবেক শুরা সদস্য মো. দেলোয়ার হোসেনকে (৩৩) খুঁজছে পুলিশ।

Manual3 Ad Code

গত বৃহস্পতিবার রাতে সাদা পোশাকে একদল পুলিশ তার বাড়িতে গিয়ে তার খোঁজ করে। এই তথ্য জানিয়েছেন তার (দেলোয়ারের) পরিবারের লোকজন।

দেলোয়ার হোসেন উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমার শাইল গ্রামের মো. ফরিজ আলীর ছেলে। গত প্রায় ৫ বছর আগে তিনি যুক্তরাজ্যে গমন করেন। বর্তমানে সেখানে অবস্থান করছেন। প্রবাসে থাকাবস্থায় হঠাৎ তার সন্ধানে পুলিশ বাড়িতে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন তার পরিবারের লোকজন।

তবে তার খোঁজে বাড়িতে যাওয়া শাহবাজপুর তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) সুশান্ত পাল বলেন, ‘দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ২টি মামলায় আদালতের গ্রেপ্তারের পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক আছেন। তাই তাকে খোঁজতে আমরা তার বাড়িতে গিয়েছি।’

Manual8 Ad Code

এদিকে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক ক্ষুদে বার্তায় মো. দেলোয়ার হোসেন বলেন, ‘আমি ৫ বছরের বেশি সময় ধরে যুক্তরাজ্যে অবস্থান করছি। হঠাৎ আমার সন্ধানে বাড়িতে পুলিশের যাওয়া এবং আমার মা ও পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে বিব্রতবোধ করেছেন। এছাড়া সকলে আতঙ্কিত হয়ে পড়েছেন।’

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!