হবিগঞ্জে ঋণ পরিশোধ করতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

হবিগঞ্জে ঋণ পরিশোধ করতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা

  • শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি ::: হবিগঞ্জের মাধবপুরে অমুল্য নাথ নামে এক বৃদ্ধের পচন ধরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। অমুল্য নাথ (৬০) উপজেলার ছাতিয়াইন গ্রামের মৃত হরকুমার দেব নাথের ছেলে।

Manual1 Ad Code

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, অমুল্য নাথ ব্যবসা করতে গিয়ে লাখ লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন। ধারদেনা পরিশোধ করতে পারছিলেন না। পাওনাদারের চাপ প্রয়োগ সইতে না পেরে তিনি প্রায় ১ বছর আগে বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন স্থানে লুকিয়ে অবস্থান করতেন। এ যন্ত্রণা থেকে মুক্তি পেতে বিষপানে আত্মহত্যা করতে পারেন।

Manual2 Ad Code

নিহতের ছেলে অসিত নাথ বলেন, তার বাবা ঋণগ্রস্ত ছিলেন। ঋণের চাপে প্রায় এক বছর আগে অমুল্য নাথ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন স্থানে অবস্থান করেছেন।

Manual6 Ad Code

মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকার খবর পায়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

Manual4 Ad Code

এসআই আব্দুল কাদের জানান, পচন ধরা মরদেহের বিভিন্ন অংশ শিয়াল কুকুর টেনে বিচ্ছিন্ন করে ফেলেছে। মরদেহের পাশে একটি বিষের খালি শিশি পাওয়া গেছে।

তিনি বলেন, প্যান্টের পকেটে এনআইডি কার্ড পাওয়ায় পরিচয় শনাক্ত করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েক দিন আগে তিনি এখানে এসে বিষপানে আত্মহত্যা করতে পারেন। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!