বড়লেখায় এসএসসিতে ১২৯ ও দাখিলে জিপিএ-৫ পেল ৫ শিক্ষার্থী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

বড়লেখায় এসএসসিতে ১২৯ ও দাখিলে জিপিএ-৫ পেল ৫ শিক্ষার্থী

  • শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় এবারের এসএসসি পরীক্ষায় ১২৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। দাখিলে জিপিএ-৫ পেয়েছে ৫ জন শিক্ষার্থী। এবারও সেরা ফলাফল অর্জন করেছে রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল। এই স্কুল থেকে ১৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ১৩১ জন। জিপিএ-৫ পেয়েছে ৫৩ জন শিক্ষার্থী।

Manual2 Ad Code

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এসএসসিতে পাথারিয়া ছোটলিখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে জেনারেলে ১২ জন ও ভোকেশনালে ২ জন, কাঠালতলী উচ্চ বিদ্যালয় থেকে জেনারেল বিভাগে ৪ জন ও ভোকেশনালে ১৭ জন, হাকালুকি উচ্চ বিদ্যালয় হতে ৯ জন, নারীশিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয় হতে ৬ জন, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয় হতে ৯ জন, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয় হতে ৬ জন, কলাজুরা হাজী আপ্তাব মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় হতে ১০ জন, দাসেরবাজার উচ্চ বিদ্যালয় হতে ৭ জন, ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় হতে ৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ভোকেশনালে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় হতে ১০ জন ও এবাদুর রহমান চৌধুরী ট্যাকনিকেল কলেজের ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

Manual4 Ad Code

এদিকে দাখিল পরীক্ষায় বড়লেখা মোহাম্মদীয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসা হতে ৪ জন ও চান্দগ্রাম আনোয়ারুল উলুম ফাযিল মাদ্রাসা হতে ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!