কমলগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • রবিবার, ৩০ জুলাই, ২০২৩

Manual4 Ad Code

সভাপতি শংকর লাল সাহা ও সম্পাদক নিরঞ্জন দেব

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার (২৯ জুলাই) দুপুরে কমলগঞ্জ উপজেলা চৌমুহনাস্থ জেলা পরিষদের অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অনুমতি হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, সাব্কে চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। সম্মেলন উদ্বোধন হিসাবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মনবীর রায় মঞ্জু।

Manual5 Ad Code

Manual6 Ad Code

উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জিডিশন প্রধান সুচিয়াং এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব ও সাংস্কৃতিক সম্পাদক সঞ্জয় কান্তি দেব এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আশু রঞ্জন দাস। প্রধান বক্তা ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মৌলভীবাজার জেলা শাখার নকুল চন্দ্র দাশ। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মহিম দে, অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা: সত্যকাম চক্রবর্তী, কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাম ভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি শ্যামল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, গীতা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিজয় চন্দ্র দাশ, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়।

সম্মেলনের শুরুতেই সম্পাদকীয় রিপোর্ট ও শোক প্রস্তাব উপস্থাপন করেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধীরেন্দ্র কুমার সিংহ, কালীপদ দেব, এড. নবেন্দু ভট্টাচার্য, ধীরেন্দ্র মালাকার, মুন্না দেবরায়, মেরী রাল্ফ, বিকাশ পাল, সীতারাম বীন, সজল কৈরী, নারায়ন মল্লিক সাগর, স্বপন দেবনাথ, রনজিত অধিকারী প্রমুখ।

অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয় এবং অতিথিদের ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করা হয়।

Manual6 Ad Code

সম্মেলন শেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মনবীর রায় মঞ্জুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নকুল চন্দ্র দাশের সঞ্চালনায় ২য় অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আশু রঞ্জন দাস। বিশেষ অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদ এর জেলা শাখার সাধারণ সম্পাদক মহিম দে।

কাউন্সিল অধিবেশনে গোপন ব্যালেটের মাধ্যমে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কমলগঞ্জ উপজেলা শাখার আগামী তিন বছরের জন্য শংকর লাল সাহাকে সভাপতি ও নিরঞ্জন দেবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!