পাহাড়ি ছড়া সংরক্ষণে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়ন বিষয়ে কমলগঞ্জে বেলা’র মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

পাহাড়ি ছড়া সংরক্ষণে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়ন বিষয়ে কমলগঞ্জে বেলা’র মতবিনিময়

  • মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: পাহাড়, টিলা আর চা বাগান অধ্যূষিত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য পাহাড়ি ছড়া। ছড়াগুলো চায়ের টিলার মাঝ দিয়ে প্রবাহিত। এমনি দু’টি ছড়া থেকে দীর্ঘ সময় ধরে বালু উত্তোলনে বিনষ্ট হচ্ছে রাস্তাঘাট। ভেঙে পড়ছে ব্রীজ ও টিলাভূমি। পরিবেশ, প্রতিবেশ ও জনজীবনের জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দিয়েছে। বালু খেকোদের অত্যাচারে উপজেলার সুনছড়া ও কামারছড়ার গতিপথ পরিবর্তন হচ্ছে। সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। পাহাড়ি ছড়া সংরক্ষণে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নের বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর মতবিনিময় সভায় এসব কথা উঠে আসে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বেলা’র নেটওয়ার্ক সদস্য ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জি প্রধান জিডিসন প্রধান সুচিয়াং এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. রইছ আল রেজুয়ান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী। মতবিনমিয় সভার শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেলা’র সিলেট বিভাগীয় সমন্বয়কারী এড. শাহ শাহেদা আক্তার। আলোচনায় অংশ নেন আলীনগর চা বাগানের উপ মহাব্যবস্থাপক মো: রফিউল আলম, বেলা’র নেটওয়ার্ক সদস্য সাংবাদিক নুরুল মোহাইমীন মিল্টন, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটি’র সভাপতি মোনায়েম খান, নারী নেত্রী গীতা গোস্বামী প্রমুখ।
সভায় উপস্থিত আলীনগর চা বাগানের উপ-মহাব্যবস্থাপক মো. রফিউল আলম বলেন, বালু উত্তোলনকারীরা বেপরোয়া। সুনছড়া ও কামারছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনে দু’টি ছড়া হুমকির মুখে। প্রভাবশালী বালু উত্তোলনকারীরা কাউকে তোয়াক্কা করে না। বাগানের লোহার গেট, ডান্ডাগেট ভেঙ্গে ট্রাকযোগে প্রতিনিয়ত বালু পরিবহন করছে। এতে টিলা ও রাস্তাঘাট ভেঙ্গে পড়ছে।

উপজেলার সুনছড়া, কামারছড়া, লঙ্গুছড়া, লাঘাটা ও ধলাই নদীর অসংখ্য স্থান থেকে অবৈধ আর অপরিকল্পিতভাবে বালু উত্তোলিত হচ্ছে। স্থানীয় একটি প্রভাবশালী মহল নির্দ্বিধায় ছড়া ও নদীর স্থানে স্থানে বালু উত্তোলন করে ডায়না, পিকআপ ও ট্রলিযোগে পরিবহন ও বিক্রি করছে। স্থানীয় সরকার দলীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় প্রতিনিয়ত বালু উত্তোলন ও পরিবহন হলেও প্রশাসন নির্বিকার।

Manual3 Ad Code

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর সিলেট বিভাগীয় সমম্বয়ক এড. শাহ শাহেদা আক্তার বেলার দায়েরকৃত মামলায় আদালতের নির্দেশনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাহাড়ি ছড়ায় সিলিকা বালু উত্তোলনে নিয়ে বেলা’র উচ্চ আদালতে রীট রয়েছে। আদালতের নির্দেশনা উপেক্ষা করে বালু উত্তোলন হচ্ছে।

Manual4 Ad Code

এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. রইছ আল রেজুয়ান বলেন, বালু উত্তোলন বিষয়ে অবগত থাকলেও আজকের সভা থেকে অনেক বিষয়ে অবগত হয়েছি। গত সপ্তাহেও একটি গাড়ি আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে। তবে এসব বিষয়ে স্থানীয়দেরও এগিয়ে আসা উচিত। সভায় পাহাড়ী ছড়া সংরক্ষণে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!