কমলগঞ্জে চা খাতে নিয়োজিত নারী শ্রমিকদের উন্নয়নে করণীয় শীর্ষক অংশিজন সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে চা খাতে নিয়োজিত নারী শ্রমিকদের উন্নয়নে করণীয় শীর্ষক অংশিজন সভা

  • রবিবার, ৬ আগস্ট, ২০২৩

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: বাংলাদেশের চা খাতে নিয়োজিত নারী শ্রমিকের ক্ষমতায়ন শীর্ষক প্রকল্পের আওতায় “নারী চা শ্রমিকদের অধিকার ও শোভনকাজ পরিস্থিতি: উন্নয়নে করণীয় শীর্ষক অংশিজন সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলার হীড বাংলাদেশ হল রুমে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস্ এর আয়োজনে ও অক্সফ্যাম ইন বাংলাদেশ সহযোগিতায় এ উন্নয়ন করণীয় শীর্ষক অংশিজন সভার আয়োজন করা হয়েছে।

Manual1 Ad Code

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু দলই ভ্যালী সভাপতি ধনা বাউরীর সভাপতিত্বে ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস্ এর প্রকল্প সমন্বয়কারী মনিরুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ও কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল, সহ-সভাপতি পংকজ কন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মনু দলই ভ্যালির সাধারণ সম্পাদক নির্মল দাস পাইনকা।

Manual3 Ad Code

অনুষ্ঠানে আয়োজনে লক্ষ্য ও উদ্যেশ্য ছিল, ট্রেড ইউনিয়ন ও সুশীল সমাজের উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের নারী শ্রমিকদের ক্ষমতায়ন, চা খাতে নিয়োজিত নারী শ্রমিকদের অধিকার ও শোভন কাজ পরিস্থিতি অবহিতকরণ ও অংশিজন সম্পৃক্ততার মাধ্যমে নারী শ্রমিকের অধিকার ও শোভন পরিস্থিতির উন্নয়ন।

Manual8 Ad Code

অনুষ্ঠানে অংশগ্রহণকারী ভ্যালী কমিটির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, চা শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ টি স্টাফ এস্টেট এস্যাসিয়েশন এর প্রতিনিধি, চা শ্রমিক নিয়ে কাজ করেন এমন মানবাধিকার সংগঠনের প্রতিনিধি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধিসহ ২৫জন অংশগ্রহনকারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা চা শ্রমিকদের জীবন মান উন্নয়নের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেন এ আয়োজনে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস্ এর প্রকল্প সমন্বয়কারী মনিরুল কবির নারী চা শ্রমিকের অধিকার ও শোভন কাজ পরিস্থিতি গবেষণাপ্রাপ্ত ফলাফল উপস্থাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!