কুলাউড়ার কর্মধায় জঙ্গি সন্দেহে একটি বাড়িতে অভিযান চলছে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু জুড়ীতে সিটি ব্যাংক শাখার উদ্বোধন কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী

কুলাউড়ার কর্মধায় জঙ্গি সন্দেহে একটি বাড়িতে অভিযান চলছে

  • শনিবার, ১২ আগস্ট, ২০২৩

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

Manual8 Ad Code

শুক্রবার রাত ৮টার পর থেকে উপজেলার কর্মদা ইউনিয়ন পূর্ব টাট্টিউলি গ্রামের জুগিটিলায় বাইশালী নামক এলাকায় একটি টিলার ওপর নতুন স্থাপিত বাড়িটি ঘিরে রাখে আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার সকাল ৭টার দিকে বাড়িটিতে অভিযান শুরু হয়।

কর্মদা ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার মাহমুদা আক্তার বলেন, যে বাড়িতে অভিযান চালানো হচ্ছে; ওই বাড়ির বাসিন্দারা স্থানীয় নয়। কয়েক দিন আগে ভাড়া নিয়ে সেখানে অবস্থান করছে তারা।

Manual8 Ad Code

কুলাউড়ার কর্মধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ জানান, তার ইউনিয়নের পূর্ব টাট্টি উলি গ্রামের বাইশালী বাড়ি নামক এলাকায় একটি পাহাড়ে অভিযান চালাচ্ছে সিটিটিসি। সেখানে নতুন স্থাপিত একটি বাড়ি ঘিরে রেখেছে আইশৃঙ্খলা বাহিনী।

Manual3 Ad Code

ইউপি চেয়ারম্যান আরও জানান, ঢাকা থেকে আসা আইনশৃঙ্খলা বাহিনীর একটি টিমের সঙ্গে মৌলভীবাজার জেলা পুলিশ ও কুলাউড়া থানা পুলিশও ঘটনাস্থলে আছে। নিরাপত্তাজনিত কারণে কোনো মানুষকে ওই এলাকায় যেতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী।

Manual2 Ad Code

কুলাউড়া থানার ওসি মো. আব্দুস ছালেক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংবাদ সম্মেলন করে অভিযানের বিস্তারিত জানানো হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!