কুলাউড়া পৌরসভার উদ্যোগে জাতীয় শোক দিবস পালন পালন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়া পৌরসভার উদ্যোগে জাতীয় শোক দিবস পালন পালন

  • সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া :: নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন করেছে কুলাউড়া পৌরসভা। সোমবার (১৪ আগষ্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল, দুস্থের মাঝে রান্না করা খাবার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।

মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ এর সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মিছবাহুর রহমান।

Manual4 Ad Code

পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী ছোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান, জেলা পরিষদের সদস্য বদরুল আলম সিদ্দিকী নানু, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌঃ পপি, উপজেলা আ.লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, যুগ্ম সাধারণ সম্পাদক গৌরা দে, পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায় চৌধুরী প্রমুখ।

Manual7 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত ও বক্তব্য রাখেন, ৫নং ওয়ার্ডেও কাউন্সিলর সাইফুর রশিদ সুমন, সংরক্ষিত মহিলা লাইলী বেগম, রেলওয়ে শ্রমিকলীগের সভাপতি মোঃ নজমুল হক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এহসান আহমদ টিপু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেলসহ, বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবি, সাংবাদিক, পৌরসভার কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু মানে-একজন সাহসী নেতা, একজন দৃঢ়চেতা মানুষ, একজন ন্যায়, সাম্য ও মর্যাদার রক্ষাকর্তা, এবং যেকোনো অন্যায়ের বিরুদ্ধে একটি শক্ত ঢাল। জাতির পিতা শেখ মুজিবুর রহমান বাংলাদেশের উনিশ শতকের ‘অন্যতম মহান ব্যক্তিত্ব’। বঙ্গবন্ধুর জীবনকর্ম সকলের জন্যই ‘প্রেরণার উৎস’। বঙ্গবন্ধুর রাজনীতির মূলমন্ত্রই ছিলো আদর্শের জন্য সংগ্রাম ও আত্মত্যাগ। যে আদর্শ, বিশ্বাস ও স্বপ্ন নিয়ে তিনি রাজনীতি করতেন, শত কষ্ট ও প্রচ- চাপেও তিনি তাতে অটল থাকতেন। আদর্শিক সংগ্রামে জেল-জুলুম ও নিপীড়ন বঙ্গবন্ধুর জীবনে এক নিয়মিত অধ্যায়ে পরিণত হয়েছিলো।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!