কমলগঞ্জে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস : কৃষকদের সম্মান করলে দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে-এমপি শওকতুল ইসলাম বড়লেখায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন ১৫ বছরে ধ্বংস করে দেওয়া শিক্ষা ব্যবস্থার প্রকৃত উন্নয়নে সরকার উদ্যোগ নিয়েছে —এমপি নাসির উদ্দিন আহমেদ কুলাউড়ার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে যুবক গুলিবিদ্ধ কমলগঞ্জে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কমলগঞ্জে স্কুলছাত্রী মীমের মৃত্যুর ঘটনায় প্রধান আসামীকে গ্রেপ্তার না করার প্রতিবাদে মানববন্ধন  প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে কমলগঞ্জে বেলা’র ক্যাম্পেইন ছাতকে ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কমলগঞ্জে চা শ্রমিকদের কৃষিপণ্য লুট ও পান গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন বিভাগ সেরা পারফরমেন্স : বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান পুরস্কৃত

কমলগঞ্জে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যা

  • বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

Manual8 Ad Code
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ  রেলওয়ে স্টেশনের অদুরে বড়গাছ এলাকায় সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেনের নিচে ঝাপ দিয়ে অজ্ঞাত পরিচয়ের এক নারী (৩৫) আত্মহত্যা করেছে।
বুধবার (১৬ আগস্ট) দুপুর ১২ টার দিকে কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনের আউটার সিগনাল এলাকার বড়গাছ নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের হুইসেল বাজানো দেখে ট্রেন লাইনে চেয়ে দেখি এক নারী ট্রেনের দিকে হেঁটে যাচ্ছে। এ সময় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় ওই নারীর দেহ খণ্ড-বিখণ্ড হয়ে যায়। পরে ঘটনাটি ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টারকে জানানো হয়।
খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে রেললাইন থেকে মরদেহ উদ্ধার করে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের হাতে লাশটি হস্তান্তর করে দেন বলে জানান কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক।
 ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের কোন পরিচয় শনাক্ত করা যায়নি। বিষয়টি শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে। তারা এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।
শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় অজ্ঞাত পরিচয়ের এক নারী চলন্ত ট্রেনের নিচে ঝাপ দেয়, এখন পর্যন্ত তার কোনো পরিচয় শনাক্ত করা যায়নি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!