কমলগঞ্জে অনুর্ধ-১৫ ফুটবল টুর্ণামেন্ট শুরু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা

কমলগঞ্জে অনুর্ধ-১৫ ফুটবল টুর্ণামেন্ট শুরু

  • রবিবার, ২০ আগস্ট, ২০২৩

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগান মাঠে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর উদ্যোগে শমশেরনগর ফুটবল একাডেমির আয়োজনে শুরু হয়েছে একাডেমি কাপ অনুর্ধ-১৫ ফুটবল টুর্ণামেন্ট। শনিবার (১৯ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান।

Manual1 Ad Code

টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মুজিবুর রহমান রঞ্জুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফে টেকনিক্যাল কমিটির নির্বাহী সদস্য মো. মুহিদুর রহমান, কমলগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রইছ আল রেজুওয়ান, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা ক্রীড়া সংস্থার অর্থ সম্পাদক ও কমলগঞ্জ পৌরসভার মেয়র মো জুয়েল আহমদ, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) সাজ্জাদুর রহমান, শমশেরনগর ইউনিয়নের চেয়ারম্যান মো, জুয়েল আহমেদ প্রমুখ।

উদ্বোধনী খেলার দুটি দল শমশেরনগর ফুটবল একাডেমি ও মৌলভীবাজার ফুটবল কল্যান সমিতির খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করে মাঝ মাঠে পায়রা উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।

Manual7 Ad Code

বাফুফের রেজিষ্ট্রেনকৃত মৌলভীবাজার জেলার ৮ টি দলের অংশ গ্রহণে দুই গ্রুপে প্রথমে লীগ ভিত্তিতে ও পরে নকআউট পদ্ধতিতে মোট ১৫ টি খেলা অনুষ্ঠিত হবে শমশেরনগর চা বাগান মাঠে। এ টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন দল ঢাকায় খেলার সুযোগ পাবে বলে জানা যায়।

আয়োজক কমিটি সুত্রে জানা যায়, নতুন খেলোয়াড় তৈরিতে এ পদ্ধতি কাজে আসবে বলে পরপর আরও কয়েক বছর এভাবে বয়স ভিত্তিক টূর্ণামেন্ট আয়োজন করা হবে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!