কুলাউড়ায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন নাসির উদ্দিন এমপি কমলগেঞ্জর লাউয়াছড়ায় সেগুন গাছ চুরি:বিভাগীয় তদন্ত শুরু কমলগঞ্জে সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী’র অভিযোগ : মামলা প্রত্যাহারে প্রতিপক্ষের হুমকি কমলগঞ্জে ২ খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় লাখ টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ ঘিরে বিতর্ক : অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ বড়লেখায় অফিস করেন না ইউপি চেয়ারম্যান, সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে দেয়ালিকা ‘অন্বেষণ’ প্রকাশ ছাতক নদীবন্দরে বাল্কহেড প্রতি ১৩ থেকে ১৮ হাজার টাকা আদায়ের অভিযোগ কুড়িগ্রামে সারের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে : উদ্বেগ কমেছে কৃষকদের

কুলাউড়ায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

  • মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ায় বাজার মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রমে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ৩ প্রতিষ্ঠানকে এ জরিমানা করেন।

Manual4 Ad Code

শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে কুলাউড়া শহরের স্টেশন রোড এলাকায় বিভিন্ন অনিয়মের অভিযোগে বাজার মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

Manual4 Ad Code

এ সময় দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করে সংরক্ষণ করা ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে স্টেশন রোডে অবস্থিত ইস্টার্ণ রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, পাকশী রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা ও সিকান্দার স্টোরকে ৫ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে তাকে কুলাউড়া থানাপুলিশের সদস্যরা সহযোগিতা করে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!