কুলাউড়ার দু’শতাধিক শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করলো পুওর ফাউন্ডেশন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ার দু’শতাধিক শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করলো পুওর ফাউন্ডেশন

  • বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::  কুলাউড়ার দুটি শিক্ষা প্রতিষষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেছে সামাজিক সংগঠন পুওর ফাউন্ডেশন রবিরবাজার। লংলা আধুনিক ডিগ্রী কলেজ প্রাঙ্গণে ২৩ আগস্ট সকাল ১১টায় দিনব্যাপী বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজার-২ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন।

এ সময় উপস্থিত ছিলেন লংলা আধুনিক ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আতাউর রহমান, সহকারী অধ্যাপক নজমুল হোসেন, শাহানাজ বাহার, মাজহারুল ইসলাম প্রমুখ। বিকেল ৩ ঘটিকায় সমাপনী অনুষ্ঠানে পৃথিমপাশা ইউনিয়নের সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।

Manual4 Ad Code

এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ আশফাক তানভীর। আয়োজক সংগঠক পুওর ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসান আল মাহমুদ রাজুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-২ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য ও বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানা আব্বাছ, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য সৈয়দ জয়নাল হোসেন শাহীন, কাজী মাওলানা রফিকুল ইসলাম, সমাজ সেবক আখলাছ আহমদ, প্রবাসী আলী আশরাফ তারা, ছাত্রলীগ নেতা এম এ কাইয়ুম প্রমুখ।

উক্ত অনুষ্ঠানদ্বয়ের বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনগুলো বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদান রাখছে। ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোর মাধ্যমে আরো বেশি বৃক্ষরোপণ কর্মসূচী বাস্তবায়ন করার জন্য আহ্বান জানান বক্তারা।

Manual4 Ad Code

পুওর ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসান আল মাহমুদ রাজু বলেন, প্রতি বছরের ন্যায় বৃক্ষরোপণ কর্মসূচি ছাড়া অন্যান্য শিক্ষামূলক ও সামাজিক উন্নয়নে কাজ করছে সংস্থাটি। আমাদেরকে এসব আয়োজনে যারা সার্বিক সহযোগিতা করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ##

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!