কুলাউড়ায় জটিল রোগে আক্রান্তদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় জটিল রোগে আক্রান্তদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

  • বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার জটিল রোগে আক্রান্ত মহিলা-পুরুষ রোগীদের মাঝে চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলার প্রধান অতিথি হিসেবে ৬৯ জন অসহায় রোগীর মধ্যে ৩৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মো. আবু জাফর রাজু।

Manual7 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে আবু জাফর রাজু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় কুলাউড়ায় জটিল রোগে অসুস্থ অসহায় রোগীদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বিতরণ কার্যক্রম অব্যাহত থাকায় অসহায় রোগীরা তাদের চিকিৎসা গ্রহণের সুযোগ পাচ্ছেন ।

Manual4 Ad Code

তিনি আরও বলেন, আগামীতে আওয়ামী লীগকে নির্বাচিত করলে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন এগিয়ে যাবে। প্রটোকল অফিসার তার দায়িত্বকালীনসময়ে এলাকার রাস্তাঘাট, শিক্ষাসহ বিভিন্নক্ষেত্রে মানুষের কল্যাণে ও কুলাউড়ার উন্নয়নে সাধ্যমত ভূমিকা রাখবেন বলে আশ্বস্ত করেন।

Manual2 Ad Code

উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রানেশ চন্দ্র বর্মার পরিচালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, যুগ্ম সাধারণ সম্পাদক গৌরা দে, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বদর, কুলাউড়া ইউপি চেয়ারম্যান মোছাদ্দিক আহমদ নোমান ও এম শাকিল রশীদ চৌধুরী প্রমুখ।

সভাশেষে ক্যানসার, কিডনি, লিভার, প্যারালাইজডসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ৬৯ জন রোগীর মধ্যে প্রত্যেককে ৫০ হাজার টাকার এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!