নিরিখ বাড়ানোর প্রতিবাদে ক্ষুব্ধ নারী চা শ্রমিকরা : কুলাউড়ার চাতলাপুর বাগানে কর্মবিরতি ও বিক্ষোভ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

নিরিখ বাড়ানোর প্রতিবাদে ক্ষুব্ধ নারী চা শ্রমিকরা : কুলাউড়ার চাতলাপুর বাগানে কর্মবিরতি ও বিক্ষোভ

  • শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: চা বাগানে মালিক পক্ষ কর্তৃক নিরিখ (পাতি উত্তোলন) বাড়ানোর প্রতিবাদে ক্ষুব্দ হয়ে উঠছেন নারী শ্রমিকরা। ১৮ কেজি পাতি উত্তোলনে নিরিখ ছিল। বর্তমানে কর্তৃপক্ষ ২০ কেজিতে নিরিখ করার প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর, সুনছড়া ও কুলাউড়া উপজেলার চাতলাপুর চা বাগানে বিক্ষোভ করছেন নারী শ্রমিকরা। শনিবার সকাল থেকে চাতলাপুর চা বাগানে হাজারো নারী শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেন।

চা শ্রমিকরা জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চা বাগানের টিলা-টক্করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাতি উত্তোলন করতে হয় নারী শ্রমিকদের। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে কেউ নিরিখ পুরো করে আবার কেউ নিরিখ পুরো করতে পারেন না। নিরিখের চেয়ে ১ কেজি কম হলে ১০ টাকা কেটে রাখা হয়। আর এক কেজি বেশি তুললে দ্বিগুণ দেয়ার কথা থাকলেও দেয়া হয় মাত্র ৪ টাকা। এরই মধ্যে চা বাগান ম্যানেজমেন্ট ১৮ কেজির স্থলে ২ কেজি বাড়িয়ে ২০ কেজিতে নিরিখ করে নারী শ্রমিকদের উপর চাপ বৃদ্ধি করেছে। এর প্রতিবাদে শনিবার সকাল থেকে কুলাউড়া উপজেলার চাতলাপুর চা বাগানে কর্মবিরতি পালন করেন ও অফিসের সম্মুখে বিক্ষোভ করেন নারী চা শ্রমিকরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত শনিবার বিকাল ৩টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন।

Manual3 Ad Code

আন্দোলনরত নারী শ্রমিক কুন্তি রবিদাস, বিনতি বাউরী, কমলা মৃধা, রিপা ইন্দোয়ার, বাসন্তী বাউরী, সাবিত্রি বৈদ্য বলেন, চা শ্রমিকদের দৈনিক মজুরি মাত্র ১৭০ টাকা। তাতে নিরিখে ১৮ কেজি পাতি উত্তোলন করলে প্রতি কেজি পাতির মূল্য দাঁড়ায় ৯ টাকা পয়তাল্লিশ পয়সা। শ্রম আইনে রয়েছে অতিরিক্ত উত্তোলনে দ্বিগুণ মজুরি দেয়ার কথা। দ্বিগুন টাকা না দিয়ে আবারো নারী শ্রমিকদের উপর ২ কেজি বেশি পাতি উত্তোলন করার মতো কাজের চাপ বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে ২০ কেজি নিরিখ করে নারীদের উপর শোষণের মাত্রা বৃদ্ধি করা হয়েছে এটি কোনমতেই যুক্তিযুক্ত নয়। পূর্বের ১৮ কেজিতে নিরিখ বহাল রাখার বিষয়ে তারা দাবি জানান। অন্যতায় আবারো আন্দোলন গড়ে তোলা হবে বলে তারা দাবি জানান।

Manual1 Ad Code

এ ব্যাপারে চাতলাপুর চা বাগান ব্যবস্থাপক মো. কামরুজ্জামান বলেন, অন্যান্য বাগানে নিরিখ বাড়ানো হয়েছে। তাতে আমাদেরও বাড়াতে হচ্ছে। তাছাড়া হেড অফিসের নির্দেশনা ছাড়া আমরা কিছু করতে পারবো না।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!