কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: উঠানে ঝুলে থাকা লাইনে হাত দিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সন্তুষ শব্দকর (২২) নামে এক যুবক নিহত হয়েছে। গত শুক্রবার (২৫ আগস্ট) দিবাগত রাত ১১ ঘটিকার সময় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের নারায়ণ ক্ষেত্র গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সন্তোষ শব্দকর বিজয় শব্দকরের ছেলে।

Manual5 Ad Code

স্থানীয়রা জানান, নিজ বসত বাড়ির ঝুলন্ত লাইনে অসাবধনতা বশত: বৈদ্যুতিক তারে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়। এসময় সন্তুষ শব্দকরকে উদ্ধার করতে গিয়ে দুই সহোদর আহত হন। মুন্সীবাজার ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড সদস্য সুনিল চন্দ্র মালাকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, রাত সাড়ে ১১ ঘটিকার দিকে বাড়ি উঠানে ঝুলন্ত তারে হাত দিয়ে ধরলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

Manual1 Ad Code

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবতী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি শব্দকর ছেলে নিহত হয়েছে।

মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনালের ডিজিএম মীর গোলাম ফারুক বলেন, বিষয়টি এর আগে শোনেননি। তবে খোঁজ নিয়ে দেখছেন।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!