কমলগঞ্জে এসএসসি উত্তীর্ণ চা জনগোষ্ঠী শিক্ষার্থীদের সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে এসএসসি উত্তীর্ণ চা জনগোষ্ঠী শিক্ষার্থীদের সংবর্ধনা

  • শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরে ‘জুম আইটি ইন্সটিটিউট’ এর আয়োজনে এসএসসি পরীক্ষায় সফলভাবে কৃতকার্য চা জনগোষ্ঠীর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে আদমপুর বাজারস্থ মণিপুরি কালচারাল কমপ্লেক্সে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে জুম আইটি ইন্সটিটিউটের সিইও হামোম প্রবিদ কুমার সিংহের সভাপতিত্বে ও পাত্রখোলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক বিজয় ছত্রী বাপ্পীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভা-ারীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলী।

Manual4 Ad Code

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ধীরেন্দ্র কুমার সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, ইসলামপুর ইউনিয়নের সদস্য নুরুল হক প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দলই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইরাস আহমেদ, পাত্রখোলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ পাল, বাংলাদেশ মুসলিম চা ছাত্র যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক রিয়াজ আহমেদ, পাত্রখোলা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা লিটন গঞ্জু, শিক্ষক সুবীর নন্দী, চম্পক মণি, সাইবার সুরক্ষার প্রতিনিধি ইডেন সিংহ প্রমুখ।

Manual3 Ad Code

স্বাগত বক্তব্য রাখেন জুম আইটি ইন্সটিটিউটের ডিরেক্টর নয়ন গঞ্জু।

অনুষ্ঠানে পাত্রখোলা, দলই, কুরমা, চাম্পারায়, বাঘাছড়া ও কামারছড়া চা বাগানের এসএসসি উত্তীর্ণ ৬০ জন চা সন্তানদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে চা জনগোষ্ঠীর শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, দক্ষিণ কমলগঞ্জের প্রান্তিক জনগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের তথ্য প্রযুক্তির মাধ্যমে দক্ষতা তৈরী করা এবং সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন বৃদ্ধির লক্ষ্যে এই আইটি প্রতিষ্ঠানটি চলতি বছরের গত ১৫ জুন এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!