কমলগঞ্জে ব্যক্তি উদ্যোগে সড়ক সংস্কার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে ব্যক্তি উদ্যোগে সড়ক সংস্কার

  • শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরে ব্যক্তি উদ্যোগে প্রায় ১ কিলোমিটার দীর্ঘ ভাঙাচোরা একটি ইট সলিং সড়ক সংস্কার করা হয়েছে। গত শুক্রবার (২৫ আগষ্ট) সকাল সাড়ে ১০টা থেকে আদমপুর ইউনিয়নের জালালপুর গ্রামের বাসিন্দা হবিগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল আলম সিদ্দিকী শাহীন মানুষের ভোগান্তির কথা ভেবে নিজ অর্থায়নে জালালপুর ভায়া নৈনারপাড় ইট সলিং রাস্তার ভাঙাচোরা সংস্কারের কাজ শুরু করেন।

Manual3 Ad Code

স্থানীয় বাসিন্দা সাংবাদিক শাব্বির এলাহী, ছাত্রলীগ নেতা অনিক আহমেদ ও সাইফুল আলম সিদ্দিকী জানান, জালালপুর-নৈনার পাড় রাস্তাটি দীর্ঘদিনেও সংস্কার করা হয়নি। ফলে ভাঙাচোরা ইট সলিং রাস্তায় চলাচলে স্কুল কলেজের শিক্ষার্থীসহ শত শত মানুষ দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে ছিলেন। জনদুর্ভোগ নিরসনে এগিয়ে আসায় স্থানীয় নাগরিকরা তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আদমপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আজিম মিয়া ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কারের জন্য এলাকার কৃতি সন্তান সাইফুল আলম সিদ্দিকী শাহীনকে সাধুবাদ জানান।

Manual5 Ad Code

জালালপুর গ্রামের বাসিন্দা হবিগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল আলম সিদ্দিকী শাহীন বলেন, দীর্ঘদিন ধরেই জালালপুর-নৈনার পাড় সড়কটির এই বেহাল অবস্থা। এটি সংস্কারে কেউ এগিয়ে না আসায় সামাজিক দায়বদ্ধতায় মানুষের জন্য কিছু করার প্রত্যয়ে এ কাজ করছি।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!